কুমিরের আক্রমণে সবচেয়ে বেশি মানুষ মারা যায় যেখানে
লোনা পানির কুমিরের কিছু ভয়ঙ্কর বিষয় রয়েছে। যেমন লোনা পানির কুমিরের আক্রমণে বছরে প্রায় এক হাজার মানুষ মারা যায়। তবে যে দেশে এ ঘটনা সব থেকে বেশি হয় তা হচ্ছে ইন্দোনেশিয়া। গত দশ বছরে ইন্দোনেশিয়ায় প্রায় এক হাজার কুমির আক্রমণের ঘটনা ঘটেছে।
এসব আক্রমণের ঘটনায় গত ১০ বছরে মারা গিয়েছে ৪৫০ জন। আরো বহু মানুষ আহত বা অঙ্গহানির শিকার হয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ অঞ্চলে এ ঘটনা বেশি ঘটে। সেখানে খনির কাজ করার কারণে বন উজাড় করে ফেলা হয়েছে ও পরিবেশ নষ্ট করে ফেলা হয়েছে।
এসব ঘটনার কারণে কুমিরের প্রাকৃতিক আবাসের অনেক ক্ষতি হয়েছে। এর ফলে কুমির এখন খনির কাছাকাছি অঞ্চলে আশ্রয় নেওয়া শুরু করেছে। আর খনির কাজ যেখানে হয় তার পাশেই মানুষের ঘরবাড়ি অবস্থিত।
এ কারণে মানুষের উপর কুমিরের আক্রমণ বেড়েই চলেছে। এ সমস্ত অঞ্চলে কুমিরকে শিকার করে মেরে ফেলা হয়। যদিও যারা কুমির সংরক্ষণ করে তাদের কাছে হস্তান্তর করাই সঠিক কাজ। তাছাড়া অবৈধ পশুর ব্যবসা যারা করে তাদের হাতেও অনেক কুমির মারা যায়।
কুমিরের চামড়া এবং গোশতের জন্য প্রতি বছর এক লক্ষ কুমির হত্যা করা হয়। লোনা পানির কুমির পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির সরীসৃপ। পুরুষ কুমির ওজনে প্রায় এক হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে।
তবে এ ধরনের কুমির মিঠা পানিতে বেঁচে থাকতে পারে। ৭০ বছরের বেশি সময় ধরে তারা বেঁচে থাকে। জলহস্তী বা হাঙ্গরের চেয়েও শিকারের উপর অনেক বেশি চাপ প্রয়োগ করতে সক্ষম কুমির। এ কারণে এ ধরনের কুমিরকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর শিকারি প্রাণীদের একটি হিসেবে গণ্য করা হয়।
কাঁকড়া, মাছ, মহিষ এমনকি মানুষও খেয়ে থাকে কুমির। তবে এরা নিজের থেকে প্রথমে মানুষের উপর আক্রমণ করে না। মানুষ তাদের আবাসস্থলের কাছাকাছি আসলে বা হুমকি মনে করলে তখন আক্রমণ করে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।