অদ্ভুত রহস্যেঘেরা দ্বীপ বাল্ট্রা
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাদিস ১৩৯১ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
বাল্ট্রা দ্বীপের অবস্থান দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে। এটি মূলত একটি মানব বসতি শূন্য একটি দ্বীপ। ইকুয়েডরের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। আর এই অঞ্চলের বারোটি দ্বীপ থেকে বাল্ট্রা দ্বীপ একেবারে আলাদা, অদ্ভুত এবং রহস্যময়। মানব বসতি নেই বলে মানুষ এই দ্বীপকে মৃত দ্বীপ বলে ডাকে। এই দ্বীপকে অভিশপ্ত দ্বীপ ও বলা হয়।
বাল্ট্রা দ্বীপের রহস্যের কথা বিশ্ববাসীর সামনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এ সময় দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করে মার্কিন সরকার।
বাল্ট্রা দ্বীপ গ্রীষ্মম-লীয় দ্বীপপুঞ্জে অবস্থিত হওয়ায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু এক ফোঁটা বৃষ্টিও বাল্ট্রাতে পড়ে না। বৃষ্টির প্রকোপ যত বেশি বৃষ্টি হোক না কেন এই দ্বীপে একফোঁটা বৃষ্টির পানিও পড়ে না। কোনো এক কারণে এই দ্বীপের অনেক উপর দিয়ে মেঘ উড়ে যায়।
সাধারণ অবস্থায় কম্পাসের কাটা সবসময় উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকে। কিন্তু এই দ্বীপে কম্পাসের কাটা কখনো স্থির হয়ে থাকে আবার কখনো এলোমেলোভাবে ঘুরতে থাকে আবার কখনো ভুলভাল দিক নির্দেশনা করে। আরেকটা রহস্যজনক ব্যাপার হল বাল্ট্রা দ্বীপের উপর অবস্থানরত উড়োজাহাজ এর কম্পাসের কাঁটা ও এমন ভুল দিক নির্দেশ করে।
এ দ্বীপের আর একটু অদ্ভুত দিক হলো এ দ্বীপে এলে অনেকের মানসিক সমস্যা দেখা দেয়। এ দ্বীপে পা দেয়ার সঙ্গে সঙ্গেই যেন মানুষের মাথা অনেক হালকা হয়ে যায়। অনেকে দেখা যায় উল্টোপাল্টা আচরন শুরু করে। কারো স্মৃতি লোপ পায় । কেউ আবার অচেনা এক জায়গায় হারিয়ে যেতে চায়। তবে বেশিরভাগ মানুষ বলছে এখানে গেলে যাওয়ার আশ্চর্য একটা অনুভুতি আচ্ছন্ন করে ফেলে। দ্বীপটিতে একবার গেলে আর ফিরতে মন চায়না। এখান থেকে চলে আসার অনেকদিন পর পর্যন্ত এই অনুভূতি কাজ করে। পরে আবার সব ঠিক হয়ে যায়।
এই বাল্ট্রা দ্বীপে কোন বৃক্ষ, পশুপাখি, কীটপতঙ্গ, পোকামাকড় কিছুই নেই। এই দ্বীপের রহস্য রহস্যময়তার আবিষ্কারক এক দুঃসাহসী ব্যক্তি একবার একটা পরীক্ষা চালিয়েছিলো। সে জোর করে কিছু প্রাণী কে ধরে এনে বাল্ট্রা দ্বীপ এবং তার পাশের দ্বীপ সান্তাক্রুজের মধ্যবর্তী খাল এ ছেড়ে দিয়েছিলো। কিন্তু দেখা গেল এই প্রাণীগুলো সান্তাক্রুজের দিকে এগিয়ে গেল। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো উড়ন্ত পাখি উড়তে উড়তে এ বাল্ট্রা দ্বীপে এসেই ফিরে যেতে থাকে। দেখে মনে হবে যেন অদৃশ্য কোন দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। কিন্তু এ দ্বীপের রহস্য সমাধান পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












