কুতুব মসজিদের দান বাক্স চুরির আসামী গ্রেফতার
কিশোরগঞ্জ সংবাদদাতা:
অষ্টগ্রামে বহুল আলোচিত কুতুব মসজিদের দান বাক্স চুরির ঘটনার দুই মাস পর অবশেষে প্রধান আসামী নিজামকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ৩০ জুলাই ২০২৫ তারিখে অষ্টগ্রাম সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী কুতুব মসজিদের প্রধান ফটকে রাখা দান বাক্স ভেঙে নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হলেও তদন্তে উঠে আসে স্থানীয় যুবক নিজামের নাম।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. দিলশাদ জাহান বলেন, এই গ্রেফতারের মাধ্যমে মুসল্লিদের ক্ষোভ কিছুটা প্রশমিত হলো। আমরা চাই, এই ঘটনার সঙ্গে জড়িত সবাই দ্রুত আইনের আওতায় আসুক।
উল্লেখ্য, প্রায় শতবর্ষ প্রাচীন কুতুব মসজিদে এলাকার মুসল্লিরা নিয়মিতভাবে দান করতো। চুরির ঘটনায় মানুষদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।