কুকুরপ্রেমীদের জন্য কুকুর নিধন বন্ধ : বেওয়ারিশ কুকুরের অত্যাচারে অতিষ্ঠ সারা দেশ (২)
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সামিন, ১৩৯১ শামসী সন , ২৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
আবার কুকুর নিধন বন্ধ করে কুকুরকে বন্ধাকরণের দাবী তোলে তারা। এতে রাস্তার কুকুরকে বন্ধ্যা করতে সরকারকে মোটা অংকের টাকা বাজেট পাশ করতে হয়। সেই বন্ধ্যাকরণের কাজ পায় কুকুরপ্রেমী এনজিওগুলো। এছাড়া কুকুরের শেল্টার সেন্টারের নামে সরকারের থেকে বিশাল যায়গা বাগিয়ে নেয় তারা। অর্থাৎ কুকুর প্রেমের নাম দিয়ে তারা বিরাট আর্থিক লাভবান হয় এনজিওগুলো।
উল্লেখ্য, পৃথিবীর কোন উন্নত রাষ্ট্রেই বাংলাদেশের মত রাস্তায় এভাবে কুকুর বেওয়ারিশভাবে ঘুরতে দেয়া হয় না। রাস্তায় এভাবে অবাধে বেওয়ারিশ কুকুর ঘুরতে দেয়া শুধু মানুষের জন্য হুমকি নয়, বরং অপরিচ্ছন্নতা ও রোগ-শোকের কারণ। কারো যদি বেশি কুকুর প্রেম হয়, তবে সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে নিজ বাসায় কুকুর নিয়ে পালতে পারে। কিন্তু রাস্তায় মানুষের সমস্যা করে কুকুর নিধনে বাধা দিবে, কুকুরে সয়লাব করে ফেলবে এটা তো ঠিক না। নিরাপদে চলাচল করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কুকুরের আধিক্যের কারণে নাগরিকের সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে।
আসলে রাস্তার কুকুরকে বন্ধ্যাকরণ কর্মসূচি, কুকুরকে র্যাবিস ইনজেকশন কিংবা কুকুরের শেল্টার সেন্টার অতি ব্যয়বহুল একটি কার্যক্রম। সরকারকেই এই খাতে বাজেট পাশ করতে গেলে জনগণের থেকেই সেই টাকা তুলতে হয়। ফলে কুকুরপ্রেম দেখাতে গিয়ে বেড়ে যায় আমার-আপনার চাল-ডাল-তেল-নুনের দাম। আমি আমার টাকা দিয়ে কুকুরপ্রেমের মত বিলাসবহুল কাজ করতে রাজি নই।
এজন্য বিভিন্ন রাষ্ট্রে রাস্তায় কুকুরের জনসংখ্যা না বৃদ্ধ করে ইউথোনাইজ পদ্ধতিতে চেতনাহীন করে নিধন করা হয়। এর পদ্ধতিতে কুকুরকে উচ্চমাত্রায় পেন্টোবারবিটাল ঔষধ প্রয়োগ করা হয়, যা কুকুরটিকে অনুভূতিহীন করে এবং এক বা দুই মিনিটের মধ্যে তার মস্তিষ্ক ও হৃদপি-ের কার্যকরীতা বন্ধ করে দেয়। এটি কুকুর নিধনে সহজ ও স্বল্প খরচের পদ্ধতি। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলো থেকেও খুব সহজেই এই কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
যেহেতু, বর্তমানে কুকুরপ্রেমীদের অপতৎপরতার কারণে কুকুর নিধন করা সম্ভব হচ্ছে না। জনগণের উচিত হবে, কুকুরপ্রেমীদের অপতৎপরতার বিরুদ্ধে প্রতি এলাকায় এলাকায় সোচ্চার হওয়া এবং সিটি কর্পোরেশনগুলোতে ি গয়ে কুকুর নিধনের দাবী তোলা। জনগণ সোচ্চার হলে সিটি কর্পোরেশনগুলো পুনরায় কুকুর নিধনের কার্যক্রম শুরু করবে নিশ্চিত।
-ইঞ্জিনিয়ার মুহম্মদ রেজাউল করিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












