কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
- পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূতকে তলব
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাশ্মীর অঞ্চলের মর্যাদা নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করেছে পাকিস্তান।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ন্যাটালিকে তলব করা হয়েছে এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোরের “তথ্যগতভাবে ভুল মন্তব্যের” বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।
গোর শ্রীনগর সফরের সময় সাংবাদিকদের বলেছিলো, কাশ্মীর “ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ”। শ্রীনগর হিমালয় অঞ্চলের ভারত-নিয়ন্ত্রিত অংশে অবস্থিত একটি শহর।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের অংশ’ হিসেবে চিহ্নিত করার বিষয়টি পাকিস্তান তীব্রভাবে নিন্দা করেছে এবং তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।”
মন্ত্রণালয় আরও বলেছে, “এটি জোর দিয়ে তুলে ধরা হয়েছে যে, জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত ভূখ-, যার চূড়ান্ত নিষ্পত্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাক্সক্ষা অনুযায়ী হওয়ার অপেক্ষায় রয়েছে।”
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তারা মার্কিন রাষ্ট্রদূতের এই “দায়িত্বজ্ঞানহীন বক্তব্য”-এর বিষয়টিও তুলে ধরেছে। তাদের মতে, এই মন্তব্য কাশ্মীর বিরোধ নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এবং নথিবদ্ধ অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় এক বিতর্কিত মানচিত্রে কাশ্মিরকে ভারতের অংশ হিসেবে দেখায় এবং এতে পাকিস্তান এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪০ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ঋণের বোঝায় ডুবছে মার্কিন যুক্তরাষ্ট্র
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












