কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে কাবুলে আফগানিস্তান-ভারত বৈঠক
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০১ মে, ২০২৫ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে ভারত। সম্প্রতি বৈঠক করেছে দুই দেশের প্রতিনিধিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, ইরান ও পাকিস্তান বিভাগের মহাপরিচালক এবং বিশেষ প্রতিনিধি আনন্দ এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি এ বৈঠকে অংশ নেয়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও ট্রানজিট সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধি, প্রতিনিধিদলের আদান-প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে আফগানিস্তানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশের কথা তুলে ধরেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। ভারতীয় বিনিয়োগকারীদের আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
আলোচনায় গুরুত্ব পায় দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসায়ী, রোগী ও শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণ খুব বেশি প্রয়োজন।
ভারতীয় প্রতিনিধি আনন্দ বলেছে, আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সে আফগানিস্তানে অবকাঠামো খাতে বিনিয়োগ অব্যাহত রাখার পাশাপাশি স্থগিত প্রকল্পগুলো শুরু করার আগ্রহ প্রকাশ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরেনিয়াম ভা-ার সিল করে মাইন বসিয়েছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’ -ইরানের প্রধান বিচারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে জন্মহার হ্রাসের সর্বোচ্চ রেকর্ড
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের সামনে দখলদারদের ‘শক্তিশালী’ বলতে কিছু নেই
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)