কাশ্মির নিয়ে কখনোই আপস করবো না -পাকিস্তানের সেনাপ্রধান
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০১ জুন, ২০২৫ খ্রি:, ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
কাশ্মির নিয়ে পাকিস্তান কখনোই আপস করবে না বলে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
এমনকি কাশ্মির নিয়ে কোনো রকম চুক্তিও সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
গত জুমুয়াবার (৩০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ‘হিলাল টকস’ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের বোঝা উচিত কাশ্মির কখনোই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না। কাশ্মির নিয়ে কোনো রকম চুক্তিও সম্ভব নয়। আমরা এ ইস্যু ভুলে যাবো না।’
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কাশ্মির কোনো দ্বিপক্ষীয় নয় বরং একটি আন্তর্জাতিক ইস্যু। বহু দশকের চেষ্টার পরও ভারত সেটিকে চাপা দিতে ব্যর্থ হয়েছে।
আসিম মুনির ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর জন্য, যার মধ্যে ক্রমবর্ধমান উগ্রবাদও রয়েছে, তার নিজস্ব নীতি, মুসলমানদের ওপর ক্রমবর্ধমান নিপীড়ন-নির্যাতনকে দায়ী করেন। তিনি বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বাড়ার জন্য দেশটির নিজস্ব নীতিই দায়ী, বিশেষ করে মুসলিমদের ওপর দমনপীড়ন।’
বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সেখানে যারা উগ্রবাদী কার্যক্রম চালাচ্ছে, তারা বেলুচিস্তানের জনগণের প্রতিনিধি নয়। বরং তারা ভারতের মদদপুষ্ট। বেলুচিস্তানের জনগণের সাথে এসব উগ্রবাদীদের সম্পর্ক নেই। ওরা ভারতের স্বার্থে কাজ করছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)