কালোবাজারিরা জ্বালানি তেল মজুত ও বাইরে বিক্রি করছে -অর্থমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কালোবাজারিরা জ্বালানি তেল মজুত ও বাইরে বিক্রি করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল জুমুয়াবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, তেল নিয়ে প্যানিক কাজ করছে। কিছু কালোবাজারি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তেল বাইরে বিক্রি করছে। বর্তমান পরিস্থিতিতে সবাই মিলে কাজ করতে হবে, কৃচ্ছতাসাধন করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, এই পরিস্থিতিতে সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় সংসদ সদস্যদের অ্যাক্টিভ হতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।