কারখানাগুলো গলা টিপে মারা হচ্ছে, ঈদের বেতন-ভাতাও অনিশ্চিত -বিটিএমএ সভাপতি
গ্যাস-সংকট ও চলতি মূলধনের সংকটে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পখাত হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)- এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, শিল্পবিরোধী কর্মকা-ের মাধ্যমে কারখানাগুলো গলা টিপে মারা হচ্ছে। আগামী ঈদে কারখানাগুলো বেতন-ভাতা দিতে পারবে কি না, সে নিশ্চয়তাও নেই।'
গতকাল রোববার (২৫ মে) ঢাকার গুলশান ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শওকত আজিজ রাসেল বলেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে হত্যা করা হয়েছিল, আর ২০২৫ সালে শুধু শিল্প নয়, শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে।
তিনি এ পরিস্থিতিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বলেন, শিল্প বাঁচাতে না পারলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।
এ সময় বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, গ্যাস-সংকটে কারখানাগুলোর ৬০ শতাংশের বেশি উৎপাদন সম্ভব হচ্ছে না। ব্যাংকঋণের সুদহারও বেড়ে গেছে। তিন মাস সুদ পরিশোধ করতে না পারলেই ঋণখেলাপি ঘোষণা করা হচ্ছে, অথচ সরকার বেতন সময়মতো দিতে চাপ দিচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।