কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এ ঘটনা ঘটে। এ ঘটনায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ও ঘটেছে।
ব্যবসায়ীদের অভিযোগ ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ কারওয়ান বাজারের চাঁদাবাজি করছে। কারওয়ান বাজারে চাঁদা আদায় বন্ধ করতে এবং আব্দুর রহমানের গ্রেফতারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন।
তাদের দাবি, শান্তিপূর্ণ মানবন্ধনে আব্দুর রহমানের অনুসারীরা আতঙ্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।