কাফির মুশরিকদেরকে কখনো ভাই বন্ধু উপদেষ্টা হিসেবে গ্রহণ করা যাবে না
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুস সাবত আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে কেন্দ্রীয় যুব আনজুমান উনাদের সাপ্তাহিক মজলিশ অনুষ্ঠিত হয়। পবিত্র কালামুল্লাহ শরীফ তিলওয়াত ও বিশেষ নাত শরীফ পাঠের মাধ্যমে মজলিশ শুরু করা হয়। কেন্দ্রীয় যুব আনজুমান মজলিশের অন্যতম দায়িত্বশীল মুহম্মদ আমিনুল ইসলাম নাহিন ভাই- আসন্ন পবিত্র কুরবানীতে রাজধানী ঢাকা শহরে আশেকীন জাকেরীন মুহিব্বীনদের করনীয় কাজ সম্পর্কে আলোচনা করেন।
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বায়াত মুবারক ও মুকবুল মুনাজাত শরীফ শেষে মহান মুরশিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে- যুগ যুগ ধরে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাফির মুশরিকদের চক্রান্ত ষড়যন্ত্র বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন- কোন অবস্থায় কাফির মুশরিকদের ভাই বন্ধু হিসেবে গ্রহন করা যাবেনা। তাদেরকে উপদেষ্টা বানানো যাবে না। মুসলমানদের ইতিহাসে রাজা বাদশাহ সুলতান কিংবা কথিত খলীফা নামধারী যারা ছিলো তাদের মধ্যে যে বা যারাই ইহুদী নাসারা মুশরিকদেরকে উপদেষ্টা বা বন্ধু বানিয়েছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যারাই মহান আল্লাহ পাক উনার আদেশ নিষেধ মেনে কাফির মুশরিকদের বদ সোহবত বদ তাছির হতে নিজেদেরকে দুরে রেখেছেন উনারাই কামিয়াব হয়েছেন।
সবাইকে বেশী বেশী কুরবানী করার মাধ্যমে কাফির মুশরিকদের বিরোধীতা করার পাশাপাশি ফরজ কুরবানীতে শরীক হয়ে নুরে মুজাসসাম,হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিসবত কুরবত হাসিল করার জন্য নির্দেশনা মুবারক দান করে আজিমুশ্বান মাহফিলে নসীহত মুবারক সমাপ্ত করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।