কানাডার অভিযোগের অনেক আগে থেকে পশ্চিমা বিশ্বে ভারতীয় গুপ্তচরদের আনাগোনা: রয়টার্সের বিশ্লেষণ
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’ প্রতিবেশী দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালে আতঙ্কজনক এক শত্রুর নাম। এ দেশগুলোর অভিযোগ, ‘র’ রাজনৈতিক হস্তক্ষেপ করে। বিভিন্ন সহিংস কর্মকা-ে জড়িত অবৈধ গোষ্ঠীগুলোর সঙ্গে সংস্থাটির সংশ্লিষ্টতার অভিযোগও করে থাকে তারা। এর মধ্যে গত মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করে, গত জুনে ভ্যাঙ্কুভার শহরে শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় ভারতের সরকারি গুপ্তচরেরা জড়িত। এ অভিযোগের পর আবারও আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে ‘র’।
কানাডা সরকারের অভিযোগের ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। তাদের দাবি, কানাডা যেসব প্রমাণ থাকার কথা বলছে, তা সাজানো। তবে অটোয়া কর্তৃপক্ষ বলেছে, তারা মিত্রদেশগুলোকে প্রমাণগুলো দেখিয়েছে। তবে এগুলো জনসাধারণের জন্য প্রকাশ করা হবে না।
প্রতিবেদনটি করার জন্য ভারতের ছয়জন নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কথা বলেছে রয়টার্স। এর মধ্যে চারজন অবসরপ্রাপ্ত এবং দুজন কর্মরত। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর ব্যাপারে তাঁদের প্রত্যেকেরই জানাশোনা আছে। এ কর্মকর্তারা বলে, ২০০৮ সালে মুম্বাই হামলার পর ‘র’-কে আন্তর্জাতিকভাবে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। স্পর্শকাতর বিষয় হওয়ায় ওই কর্মকর্তাদের সবাই তাঁদের নাম প্রকাশে অনিচ্ছা জানিয়েছে।
তাদের মধ্যে চারজন কর্মকর্তা বলেছে, ২০০৮ সালের পর ধীরে ধীরে পশ্চিমা বিশ্বের দেশগুলোয় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে ‘র’। বর্তমানে কর্মরত এমন এক নিরাপত্তা কর্মকর্তা বলে, মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত এক মার্কিন নাগরিকের প্রত্যর্পণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল ভারত। আর এ ঘটনায় ‘র’ পশ্চিমা বিশ্বে নিজেদের উপস্থিতি বাড়ানোর তাগিদ বোধ করেছিল।
ছয়জনের মধ্যে পাঁচজন কর্মকর্তাই বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের অধীনে ভারতের অন্য জাতীয় নিরাপত্তা সংস্থার মতো ‘র’-এর অবস্থান সুদৃঢ় হয়েছে।
চীনের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্ব দিল্লির সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বিস্তৃত করেছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সেনসিটিভ ম্যাপিং এবং স্যাটেলাইট তথ্য আদান-প্রদানের ব্যাপারে সমঝোতা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












