কাজের অপেক্ষায় লাখ লাখ তরুণ, বাংলাদেশ নিয়ে ‘উদ্বেগ’ বিশ্বব্যাংকের!
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করেছেন ১ কোটি ৪০ লাখ তরুণ। বিপরীতে, এ সময়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৮৭ লাখ। ফলে শ্রমবাজারে প্রবেশ করা বিপুলসংখ্যক তরুণের জন্য কাজের সুযোগ তৈরি করা যায়নি। এমন পরিস্থিতিতে দেশে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, দক্ষ কর্মী তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের বাধা দূর করার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বব্যাংক।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্বব্যাংকের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন আহমেদ মাহবুবের পাঠানো লিখিত জবাবে পেসমে বলেছে, গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করা এককোটি ৪০ লাখ তরুণের বিপরীতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মাত্র ৮৭ লাখ। অর্থাৎ কর্মক্ষম বয়সী তরুণদের একটি বড় অংশ কাজের সুযোগ পাননি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।