কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে হবে প্রজ্ঞাপন
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
১৯৮৭ সাল থেকে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। শুধু কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম লেখা আছে।
এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান বলেন, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা সংক্রান্ত খসড়া গেজেট আমরা উপদেষ্টা পরিষদের বৈঠকের অনুমোদনের জন্য পাঠিয়েছি। কোনো কয়ারি না থাকলে হয়তো এটি অনুমোদন হয়ে যাবে। একই সঙ্গে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম সংবিধানে অন্তর্ভুক্ত করার আরেকটি প্রস্তাবও অনুমোদনের জন্য উঠছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।