বিশ্বে মিথ্যা, গুজব ও ভুয়া তথ্য ছড়াতে শীর্ষে ভারত -সমীক্ষা
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি বাংলাদেশকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে পরিকল্পিত মিথ্যা, গুজব ও প্রপাগা-ামূলক খবর। এর রেশ ধরে দুই দেশের নাগরিকদের ভেতর বাড়ছে জাতিগত ঘৃণা ও সাম্প্রদায়িক বিদ্বেষ। ভাবমর্যাদা ক্ষুণœ করে বাংলাদেশের অন্তর্বতী সরকারকে চাপে ফেলতেই ভারতীয় গণমাধ্যম বহির্বিশ্বে প্রপাগা-া চালাচ্ছে বলে মনে করে বিশেষজ্ঞরা। সত্য তথ্য তুলে ধরে তা সর্বস্তরে প্রচারের মাধ্যমে ষড়যন্ত্রকে মোকাবিলা করার পরামর্শ তাদের।
সমীক্ষা প্রতিষ্ঠান স্ট্যাটিসটার এক সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। গত জানুয়ারি মাসে প্রকাশিত সমীক্ষার ফলাফলে দেখা গেছে, বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায় ভারত।
বিশেষজ্ঞরা মনে করে, অর্ন্তর্বতী সরকারকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এমন মিথ্যা তথ্য প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সরকার, রাজনৈতিক দল, দেশীয় গণমাধ্যমসহ সবার ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলে মনে করেন তারা। পরামর্শ দেন, আন্তর্জাতিক পরিমন্ডলে প্রপাগান্ডার বিপরীতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।