কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে ‘মেরে রক্তাক্ত’ করে ট্রাকচালক
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে মফিজ উদ্দিন নামে একজন ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে (টিএসআই) ‘মেরে রক্তাক্ত’ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় হামলাকারী ডাম্প ট্রাক চালক আকবরকে আটক করেছে পুলিশ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন সার্জেন্ট ইন্সপেক্টর মফিজ উদ্দিন। এসময় একটি ডাম্প ট্রাক থামিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে চালক আকবর ট্রাফিক কর্মকর্তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে ওই ট্রাফিক কর্মকর্তাকে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি মুখম-লে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন।
ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের অন্য সদস্যরা হামলাকারী ট্রাকচালক আকবরকে আটক করে। পরে তাকে হেফাজতে নেয় ফটিকছড়ি থানা পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আহত ট্রাফিক কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, ‘আমি বাসস্ট্যান্ডে নিয়মিত ডিউটির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ডাম্প ট্রাকটি আটক করলে চালক হঠাৎ আমার ওপর হামলা চালায়।’
জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)