কলকাতায় কাদেরের নেতৃত্বে আ’লীগের ‘চা-চক্র’
নিজস্ব প্রতিবেদক:
ভারতের কলকাতার নিউ টাউনে শিগগিরে অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ স্থানীয় নেতারা। আওয়ামী লীগের দলীয় সূত্রে চা চক্রে মিলিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সাম্প্রতিক টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ‘ছোট মনিরের’ সঙ্গে এ প্রতিবেদকের ফোনালাপে উঠে আসে এসব তথ্য। নিউটাউনে নিজের জীবনযাপন এবং টুকটাক ব্যবসায় ব্যস্ত থাকা এ সাবেক জনপ্রতিনিধি তাদের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেন।
আলাপচারিতায় তিনি জানান, শিগগির নিউটাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এ ‘চা চক্র’ অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে। এ বৈঠক থেকেই চূড়ান্ত হতে পারে, আগামী মাসে নিউটাউন থেকে আওয়ামী লীগ কী কী পদক্ষেপ নেবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।