সেচপাম্পে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
গাইবান্ধা সংবাদদাতা:
সুন্দরগঞ্জ উপজেলায় সেচপাম্পে বিদ্যুৎ–সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল জুমুয়াবার বেলা ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের প্রফেসর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শহিদুল ইসলাম ছেলে শিহাবকে নিয়ে আজ সকালে নিজের পুকুর থেকে ধানখেতে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে যান। দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা গিয়ে পুকুরপাড়ে অবস্থিত সেচপাম্পের কাছে শিহাবকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পুকুরে পাওয়া যায় বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া বাবা শহিদুলের লাশ। পরে গ্রামবাসী মরদেহ দুটি বাড়িতে পৌঁছে দেন।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম আজাদ। তিনি মুঠোফোনে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)