কর্মসূচি বাস্তবায়নে কড়া নির্দেশনা বিএনপি হাইকমান্ডের
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১০ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ঢাকায় বিগত বড় দুটি কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী ‘যথাযথভাবে’ বাস্তবায়ন না হওয়ায় সংগঠনের সব স্তরে আবারো কঠোর বার্তা দিয়েছে বিএনপির হাইকমান্ড। আগামী দিনের ‘অল আউট’ আন্দোলনে আর কোনো ব্যর্থতা কিংবা সমন্বয়হীনতা দেখতে চায় না দলটি। এ ক্ষেত্রে আবেগাশ্রয়ী না হয়ে বাস্তবতা বুঝে পরবর্তী কর্মসূচি নিরূপণে জোর দেয়া হচ্ছে।
দলটির মূল্যায়ন, ঢাকায় বিগত ১০ ডিসেম্বরের সমাবেশের আগের দুই-তিন দিনের ঘটনাগুলো তৈরি হওয়ার পেছনে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে অতি আবেগের প্রতিফলন দেখা গেছে, যা দায়িত্বশীলরা নিয়ন্ত্রণ করতে পারেননি। একইভাবে গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতেও সমন্বয়হীনতার ছাপ ছিল। নেতা-কর্মীদের সর্বাত্মক উপস্থিতি নিশ্চিত করা যায়নি। যদিও অবস্থান কর্মসূচিতে শীর্ষ নেতাদের ওপর পুলিশের হামলা হওয়া সাংগঠনিক দুর্বলতা ব্যাপকভাবে ফুটে উঠেনি বলে দলটির স্থায়ী কমিটির নেতারা গত সোমবার রাতের বৈঠকে অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, দেশী-বিদেশী গণমাধ্যমসহ দেশের মানুষের কাছে গয়েশ্বর রায়ের ওপর হামলার ঘটনাটি ফোকাস হয়েছে। এর মধ্য দিয়ে কার্যত বিএনপির সাংগঠনিক দুর্বলতা ফোকাস হয়নি।
বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, সরকারের পতনের এক দফা দাবিতে শুধু রাজধানীতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাজধানীর বাইরে অতিবৃষ্টিতে পানিবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হওয়া এবং দেশের কোথাও কোথাও বন্যা হওয়াতে ঢাকার বাইরে কর্মসূচি রাখা হয়নি।
গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)