দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১০ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনাসহ দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ কথা জানিয়েছে।
এতে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৭২ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
ভারতের গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং তা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সতর্কীকরন কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল নদ-নদী সমুহের পানি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থা সমুহের তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এই সময়ে এই অঞ্চলের প্রধান নদ-নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী ও যদুকাটার পানি সময় বিশেষ দ্রুত বৃদ্ধি পেতে পারে।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদী মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরীর পানি কমতে শুরু করেছে।
পূর্বাভাস কেন্দ্র আরো জানায় আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও বান্দরবান জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।
সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপদসীমার ১৪.৮০ মিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ৬.৫৫ মিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে
দেশের নদ-নদী সমুহের ১০৯টি পয়েন্টের মধ্যে ৭০টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে এবং ৩৮টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে। আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে একটি পয়েন্টে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)