কর্মবিরতি ও অতি বৃষ্টিতে স্থবির বন্দরের পণ্য খালাস কাজ -৮৫ পণ্যবাহী জাহাজ সাগরে ভাসছে
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
গত কয়েক সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে পূর্ণাঙ্গ কলম বিরতিতে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়েছে শুল্কায়ন কার্যক্রম। ফলে নির্দিষ্ট সময়ে খালাস হয়নি আমদানি পণ্যবাহী কনটেইনার। অন্যদিকে গত দুই দিন অতিবৃষ্টির প্রভাবে সময়মতো পণ্য খালাস করতে না পেরে সাগরে আমদানিকৃত খাদ্যপণ্য, শিল্পপণ্য, ভোজ্যতেল, জ্বালানি তেল, সিমেন্টের কাঁচামালবাহী মোট ৮৫টি জাহাজ সাগরে ভাসছে। সময়মতো পণ্য খালাস করতে না পারায় আমদানিকারকদের লাখ লাখ ডলার ক্ষতিপূরণ গুনতে হবে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, দেশের আমদানি-রপ্তানির ৯২ ভাগ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর প্রায় পুরোটা শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টম হাউসে। কিন্তু এনবিআর ভেঙে আলাদা দুটি বিভাগ চালুর প্রতিবাদে গত দুই সপ্তাহব্যাপী কলম বিরতিতে যান কাস্টমস হাউসের কর্মকর্তারা। এতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম। একসঙ্গে আমদানি ও রপ্তানি ব্যাহত শুল্কায়ন কার্যক্রম। এর প্রভাব পড়েছে বন্দর থেকে পণ্য খালাসেও। অন্যদিকে গত দুই দিন টানা বর্ষণ আর সাগর উত্তাল থাকায় মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ পড়েছিল। গত ৩১ মে বেলা ১১টা পর্যন্ত বন্দরের জেটি- বার্থ ও বহির্নোঙরে মোট ১১৩টি পণ্যবাহী জাহাজ ছিল। এর মধ্যে মাত্র ২৮টি জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম চলছিল। বাকি ৮৫টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ ছিল।
বন্দরের কর্মকর্তারা বলেন, গত দুই সপ্তাহে রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতির স্থবির ছিল শুল্কায়ন কার্যক্রম। এতে পণ্য খালাস কম হয়েছে। এখন টানা তিন দিনের বৃষ্টিতে জাহাজ হ্যান্ডলিং কম হচ্ছে। ফলে অধিকাংশ জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ আছে। তবে বন্দর ইয়ার্ড থেকে কনটেইনার ডেলিভারি আগের চেয়েও বেড়েছে।
অপরদিকে এনবিআরের একাধিক কর্মকর্তারা বলেন, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ চার দাবিতে শুল্ক আদায় কমেছে। এখন বাজেট ঘোষণার সময়। আমরা ঈদের ছুটিতে কাস্টমস হাউজে কাজ করব। আশা করি, ব্যবসায়ীরা পণ্য খালাসে শুল্কায়ন সুবিধা নেবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)