কর্মবিরতিতে শিক্ষকরা, ক্ষতির মুখে এক কোটির বেশি শিশু
তিন দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। অর্থাৎ শিক্ষকরা ঠিকই স্কুলে আসবেন কিন্তু তারা কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোপুরি সহকারী শিক্ষকনির্ভর হওয়ায় আন্দোলনের কারণে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এক কোটিরও বেশি শিশু শিক্ষার্থী।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠনের মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।’
জানা যায়, দাবি আদায়ে গত ৫ মে থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি পালন করছেন। ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
গত ২১ মে থেকে গত ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। আর গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
১৩
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।