কন্যাশিশুর নিরাপত্তায় হবে ‘রেসপন্স টিম'
নিজস্ব সংবাদদাতা:
কন্যাশিশুদের নিরাপত্তায় তরুণ প্রতিনিধিদের নিয়ে সারাদেশে র্যাপিড রেসপন্স টিম গঠন করা হবে, বলে মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে গত সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, প্রত্যেকটি টিম কেন্দ্রীয়ভাবে হবে। এখানে প্রশাসন, পুলিশ, আইনজীবী, কাউন্সিলর এবং তরুণ সমাজের উপস্থিতি থাকবে।
শিশু-কিশোরদের উদ্দেশে উপদেষ্টা বলেন, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা লেভেলে আমরা তোমাদের কাছে যাবো। আমরা যে করেই হোক মেয়েদের ওপরে নির্যাতন কমিয়ে আনবো। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। আমি আমার সরকারকে বলবো, রাষ্ট্র হোক বাচ্চাদের জন্য।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।