কথিত ‘নারী দিবস’ পালন মুসলমানদের জন্য নয়, বরং কাফির-মুশরিকদের জন্য প্রযোজ্য
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
ঈসায়ী সালের ৮ই মার্চ পালিত হবে তথাকথিত আন্তর্জাতিক নারী দিবস। কথিত নারী দিবসে জাতিসংঘের সেøাগান হয় ‘নারীর ক্ষমতায়ন, মানবতার ক্ষমতায়ন : মূর্ত করে তুলুন’। অর্থাৎ নারীর আরো বেশি ক্ষমতায়ন দরকার, স্বাধীকার দরকার। তাহলে মানবতার উন্নয়ন হবে। নারীকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে।
অথচ ভারতের বিজেপি’র নেতারা প্রায় জনসভায় ঘোষণা দেয়, “মুসলমান নারীদেরকে কবর থেকে তুলে সম্ভ্রমহরণ করা উচিত। নাউযুবিল্লাহ!
দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশের পত্র-পত্রিকার পাতায় কিংবা পৃথিবীর কোথাও কোনো নারীবাদীকে এ কথার প্রতিবাদ করতে দেখা যায়না।
বোঝা গেল, তাদের এই কথার প্রতিবাদ করার দরকার নেই। কারণ মুশরিক নেতারা মুসলমান মহিলাদের ব্যাপারে বলেছে। নাউযুবিল্লাহ!
তাহলে ধরে নেয়া যায়, নারীবাদী আন্দোলনের সঙ্গে ঈমানধারী মুসলমান মহিলারা যুক্ত নন এবং এই আন্দোলন শুধুুমাত্র কাফির-মুশরিক নারীদের জন্য। অবশ্যই কাফির-মুশরিকদের জন্য। কারণ সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে নারীদের যে উঁচু আসন ও মর্যাদা দেয়া হয়েছে, এরপর আর কোনো কিছু অবশিষ্ট নেই। যেমন-
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মেয়ে সন্তানের পিতা-মাতাকে ভাগ্যবান এবং অনেক নিয়ামতের অধিকারী বলা হয়েছে। সুবহানাল্লাহ! সম্মানিত দ্বীন ইসলাম ব্যতীত অন্য কোথাও এটা পাওয়া যাবে না।
সম্মানিত দ্বীন ইসলাম আসার পূর্বে মেয়ে সন্তানদের হত্যা করা হতো। সম্মানিত দ্বীন ইসলাম আসার পর মেয়ে সন্তান হত্যা বন্ধ হয়েছে। কাফির-মুশরিকদের মধ্যে মেয়ে সন্তান হত্যা, সেবাদাসী হিসেবে দেয়া এবং নানারকম লাঞ্ছনা-গঞ্জনার ব্যবস্থা রয়েছে।
একটি মেয়ে শিশুকে এবং একটা ছেলে শিশুকে মুসলমান পিতা-মাতা সমান চোখেই দেখেন। বরং মেয়ে সন্তানকে আরো বেশি মমতায় লালন পালন করে থাকেন।
মেয়ে সন্তান বড় হলে উপযুক্ত পাত্র নির্বাচন করে বিয়ে দেন। স্বামী তার ভরণপোষণসহ সব ধরনের চাহিদাগুলো সব কিছুর আগে পূরণ করে থাকেন। তারপরও হাত-খরচা বাবদ প্রতিমাসে টাকা-পয়সা দেয়ার বিধান রাখা হয়েছে। কাফির-মুশরিকদের মধ্যে এরকম কোনো বিধান নেই।
স্বামীর ঘরে স্বামী উপার্জনক্ষম না থাকলে সন্তানরা তার মাকে পরম শ্রদ্ধাভরে দেখভাল করে থাকেন। উপর্যুপরি, এই মহিলা একদিকে পিতার সম্পত্তির উত্তরাধিকারী হন, স্বামীর সম্পত্তির ভাগ পান। আবার সম্মানিত দ্বীন ইসলামে পিতা-মাতার জীবিতাবস্থায় সন্তানদের কামাই-উপার্জনের মালিক উপার্জনকারী সন্তান নয়, বরং পিতা-মাতাকে করা হয়েছে। সুবহানাল্লাহ!
তাহলে দেখা যায়, একটা কন্যা সন্তান হিসাবে পিতার গৃহে, কারো স্ত্রী হিসাবে স্বামীর সংসারে এবং সন্তানের মাতা হিসাবে সবখানেই একজন নারী সুবিধাজনক অবস্থায় সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত থাকেন।
নারীদের এত মান-সম্মান, মর্যাদা নিশ্চিত করার পরও যদি কোনো মুসলমান নারী আরো ক্ষমতায়ন দাবি করে, তাহলে তাকে হয় বিকৃত মস্তিষ্কের অধিকারী কিংবা পথভ্রষ্ট বলে ধরে নিতে হবে।
মুসলমান নারীদের মধ্যে স্বল্প পরিসরে একটা গবেষণা করা হয়েছিল। গবেষণায় জিজ্ঞেস করা হয়েছিল, আপনি নারীর ক্ষমতায়ন কিংবা নারীর অধিকার স¤পর্কে কি বুঝেন কিংবা আপনার অবস্থানে থেকে আপনি কতটুকু দাবি করেন। অধিকাংশের উত্তরেই এ ব্যাপারে কোনো সঠিক জবাব বা সীমারেখা পাওয়া যায়নি।
অধিকাংশ নারীর উত্তরে দাবি হিসেবে যা এসেছে সেটা ইতোমধ্যেই তারা ভোগ করে আসছিল। তাহলে দেখা যায়, এই কথিত নারী দিবস পালন মুসলমানদের জন্য নয়, বরং যে সমস্ত কাফির-মুশরিক যাদের তর্জ-তরীক্বার মধ্যে নারীদের যথাযোগ্য মর্যাদা দেয়ার বিধান নেই এবং নারীকে যারা শুধুমাত্র ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করে, সেসব কাফির-মুশরিকদের নারী দিবস পালনের মধ্য দিয়ে তাদের দাবি জানানোর যৌক্তিকতা থাকতে পারে, মুসলমান মহিলাদের জন্য কখনই নয়।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












