রাত ৮টায় দোকান বন্ধ: বিক্রি কমেছে ৩০% পর্যন্ত
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করতে নির্দেশনা আছে সরকারের। সরকার বিদ্যুৎ সাশ্রয় করার অজুহাতে এই পদক্ষেপ নিলেও ব্যবসায়ীরা বলছেন এতে তাদের বিক্রি প্রায় ৩০ শতাংশ কমে গেছে।
গত আগস্টে সারা দেশের দোকান, বাজার ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় সরকার। আগে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা যেত।
দীর্ঘদিনের মূল্যস্ফীতিতে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এর মধ্যে কেনাকাটার সময় কমে যাওয়ার প্রভাব পড়েছে বিক্রিতেও। অথচ দোকানভাড়া, কর্মীদের বেতনসহ অন্যান্য খরচ আগের মতোই আছে, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। ফলে বিক্রি কমার পাশাপাশি ব্যবসায়ীদের মুনাফায় আরও চাপ পড়ছে।
কে ক্রাফটের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক খালিদ মাহমুদ খান বলেন, গত এক মাসে বিক্রি কমেছে। নগদ অর্থের প্রবাহে বড় চাপ তৈরি হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে মানুষ সাধারণত সূর্য ডোবার পর কেনাকাটায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষ করে গরমের সময় সন্ধ্যার পর কেনাকাটা করতেই বেশি পছন্দ করেন অনেকে। তাই দোকান খোলা রাখার সময় কমিয়ে দেওয়ায় দীর্ঘদিনের এই অভ্যাসে ব্যাঘাত ঘটছে।
খালিদ মাহমুদ খানের হিসাবে, মূল্যস্ফীতি ও কেনাকাটার সময় কমে যাওয়ায় গত এক মাস ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের বিক্রি প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ কমেছে।
তিনি বলেন, খরচ বেড়েছে, কিন্তু আয় কমেছে। অথচ কর্মীদের বেতন ও দোকানভাড়া কমেনি।
দেশের অন্যতম বড় জুতা প্রস্তুতকারক ও বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার জানিয়েছে, তাদের দেশে মোট বিক্রির প্রায় ৬০ শতাংশই সাধারণত রাত ৮টার পর হয়।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ বলেন, সর্বশেষ দোকান বন্ধের সময় কমানোর পর দেশের বাজারে তাদের ব্যবসা ২০ থেকে ৩০ শতাংশ কমেছে। রাত ৮টায় দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আমাদের ব্যবসায় খুব বড় প্রভাব ফেলছে।
দেশে ২৪০টি আউটলেট পরিচালনা করা লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম বলেন, সর্বশেষ নির্দেশনার এক মাসের মধ্যেই তাদের বিক্রি প্রায় ২০ শতাংশ কমেছে। আমাদের মূল বিক্রি হয় সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে।
বিক্রি কমলেও দোকানভাড়া ও অন্যান্য পরিচালন ব্যয় আগের মতোই আছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক খুচরা বিক্রয় প্রতিষ্ঠান মোস্তাফা মার্টও জানিয়েছে, সর্বশেষ নির্দেশনার পর তাদের ব্যবসায় বড় ধরনের পতন হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (হিসাব ও অর্থ) বিএম সালেহ মুসা বলেন, ক্রেতারা সাধারণত সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্বাভাবিক বিক্রির তুলনায় গত এক মাসে আমাদের আয় প্রায় ৩০ শতাংশ কমেছে।
তিনি জানান, তাদের একটি শাখায় দৈনিক বিক্রি প্রায় ৩ লাখ টাকা থেকে কমে ৭০ হাজার টাকায় নেমেছে। রাত ৮টার পরও যেসব ক্রেতা পণ্য কিনতে আসেন, বিক্রয়কর্মীদের তাদের ফিরিয়ে দিতে হচ্ছে।
ছোট ব্যবসায়ীদের জন্য বিক্রি কমে যাওয়া আর নির্দিষ্ট খরচ একই থাকা, দুটো মিলিয়ে পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে।
বাংলাদেশ ফুটওয়্যার অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও ফাইভ-আর ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক নাসির খান বলেন, চাহিদা কমে যাওয়া, বাড়তি খরচ ও সামগ্রিক জ্বালানি সংকটের কারণে তারা প্রায় ৭০টি আউটলেট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের স্থানীয় বাজারে ব্যবসা চালানো এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের চুক্তির প্রতিবাদে বন্দর শ্রমিকদের নতুন কর্মসূচি ঘোষণা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি সংকট কাটাতে ৬ প্রকল্পে নজর
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকাজুড়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ৪শ হটস্পটে ১৪শ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












