ঢাকাজুড়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাতটি গুরুত্বপূর্ণ স্থানে গত জুমুয়াবার (১৮ সেপ্টেম্বর) ১৪টি ককটেল বিস্ফোরণসহ কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনার পর থেকে সারা ঢাকাজুড়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ নজরদারির আওতায় মোটরসাইকেলগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।
এ ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ও ঢাকার প্রবেশ ও বহির্গমন পথে স্থাপন করা হয়েছে অতিরিক্ত ২০০'র বেশি চেকপোস্ট।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নিয়েছি। জুমুয়াবার রাত থেকে যেসব ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ বা অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় মামলা হয়েছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন। কাফরুল থানায় একটা মামলা হয়েছে।
নিয়াজ মেহেদী বলেন, এর বাইরে আমরা ঢাকায় ২০০ এরও বেশি জায়গায় চেকপোস্টগুলো বসিয়ে তল্লাশি চালাচ্ছি এবং সার্বিক নিরাপত্তা জোরদার করছি। ঢাকার অভ্যন্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার, প্রবেশপথগুলোতে চেকপোস্ট কার্জক্রম চলছে। পাশাপাশি মোটরসাইকেলের প্রতি আমাদের বিশেষ নজরদারি থাকবে। অবৈধ মোটরসাইকেল যেন না চালিত হয় এবং এই নিয়ে কোনো নাশকতা বা এই ধরণের কর্মকা- যেন না করতে পারে সেক্ষেত্রে আমরা বিশেষ চেষ্টা করছি এবং লক্ষ্য রাখছি।
তিনি আরও বলেন, এর বাইরেও আমাদের নিয়মিত চেকপোস্ট ও টহল কার্জক্রম চলমান। অপরাধীদের অপতৎপরতা রুখতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের চুক্তির প্রতিবাদে বন্দর শ্রমিকদের নতুন কর্মসূচি ঘোষণা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি সংকট কাটাতে ৬ প্রকল্পে নজর
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাত ৮টায় দোকান বন্ধ: বিক্রি কমেছে ৩০% পর্যন্ত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ৪শ হটস্পটে ১৪শ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)