জ্বালানি সংকট কাটাতে ৬ প্রকল্পে নজর
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনতে ছয়টি গুরুত্বপূর্ণ প্রকল্প ও উদ্যোগকে অগ্রাধিকার দিয়েছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি আনতে চায় জ্বালানি বিভাগ। এর মধ্যে রয়েছে তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) সম্প্রসারণ, এলপিজি সরবরাহ বাড়াতে মোংলায় প্রকল্প বাস্তবায়ন, দক্ষিণাঞ্চলে এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, মাতারবাড়ী ল্যান্ডবেজ এলএনজি টার্মিনালের সঙ্গে সমন্বয় করে গ্যাস সঞ্চালন অবকাঠামো নির্মাণ, পরিত্যক্ত গ্যাসকূপ পুনঃখনন এবং বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে বাপেক্সের তেল-গ্যাস অনুসন্ধান সক্ষমতা বাড়ানো।
জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতিতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশি উৎস থেকে গ্যাস ও জ্বালানি সরবরাহ বাড়ানো, এলএনজি ও এলপিজি অবকাঠামো শক্তিশালী এবং আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা গেলে জ্বালানি সরবরাহব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো এবং ভবিষ্যতের আমদানি চাহিদা মোকাবিলায় অবকাঠামোগত সক্ষমতাও বাড়বে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, অগ্রাধিকারপ্রাপ্ত এসব প্রকল্প বা উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত ও নিবিড়ভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর সঙ্গে সম্পৃক্ত প্রকল্প পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড়ভাবে প্রকল্প বাস্তবায়নে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি বিভাগের সচিব জিয়াউল হক অগ্রাধিকারভুক্ত বিষয়গুলোর অগ্রগতি প্রতি সপ্তাহে জ্বালানি বিভাগকে অবহিত করার নির্দেশ দিয়েছেন। প্রতি সপ্তাহের প্রথম কর্মদিবসের মধ্যে সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন সংশ্লিষ্ট বিভাগে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। এর লক্ষ্য একটাই, যাতে প্রকল্প বাস্তবায়নে কোনো অবহেলা করা না হয়। অগ্রাধিকারভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়নে কোনো ধরনের দীর্ঘসূত্রতা যেন তৈরি না হয়, সে জন্য নিয়মিত ফলোআপের পাশাপাশি প্রয়োজন হলে পৃথক সভা করে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতিতে দেশের আমদানিনির্ভরতা কমিয়ে দেশি উৎস থেকে গ্যাস ও জ্বালানি সরবরাহ বাড়ানো, এলএনজি ও এলপিজির অবকাঠামো শক্তিশালী এবং আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেলের পরিশোধন সক্ষমতা বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই অগ্রাধিকারপ্রাপ্ত ছয়টি উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের চুক্তির প্রতিবাদে বন্দর শ্রমিকদের নতুন কর্মসূচি ঘোষণা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাত ৮টায় দোকান বন্ধ: বিক্রি কমেছে ৩০% পর্যন্ত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকাজুড়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ৪শ হটস্পটে ১৪শ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












