কক্সবাজারে আরসার আস্তানায় অভিযান, বিপুল অস্ত্রসহ দুজন আটক
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিপুল অস্ত্র, গোলা-বারুদ, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। এ সময় আরসার দুই সদস্যকে আটক করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোর থেকে শুরু হওয়া অভিযান সকাল অব্যাহত রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন র্যাব-১৫ এর গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু সালাম চৌধুরী।
এএসপি আবু সালাম চৌধুরী বলেন, ‘উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নতুন করে আস্তানা গড়ে তোলার গোপন সংবাদ পায় র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাত থেকে র্যাব-১৫ এর একাধিক টিম ঐ পাহাড়ে অভিযান শুরু করে। অভিযানে আরসা সন্ত্রাসীদের আস্তানা ঘেরাও করলে আরসার সন্ত্রাসীরা র্যাককে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আরসার সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি হয়। একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় আরসার দুই সন্ত্রাসীকে আটক করে র্যাব। তাদের আস্তানা থেকে বিপুল অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।