চূড়ান্ত রায়ের আগে কনডেম সেলে রাখা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
নিজস্ব প্রতিবেদক:
‘মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কনডেম সেলে বন্দি রাখা যাবে না’ মর্মে গত ১৩ মে ঐতিহাসিক রায় দেয় হাইকোর্ট। আবার আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের ওই আদেশ ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপিল বিভাগের চেম্বার বিচারক এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
গত ১৪ মে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ১৩ মে মৃত্যুদ-াদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারক শেখ হাসান আরিফ ও বিচারক বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।