ওয়াসার পানি টানতে-ফোটাতে বাড়ছে খরচের বোঝা
-বিল বাড়ে, সেবা কমে
, ০৫ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৮ মার্চ, ২০২৩ খ্রি:, ১৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পানি নিয়ে রাজধানীর একজন বাড়ির দারোয়ানের সাথে কথা বললে তিনি জানান, শীতকালে দিনে তিনবার পানি ওঠাই। কিন্তু গ্রীষ্মকালে পানির চাহিদা বেশি থাকে। এই পানি আবার ওয়াসার লাইন থেকে টেনে আনতে হয়। অনেক সময় মধ্যরাতে বা ভোরে ওয়াসার লাইনে পানি আসে। তখন সারারাত পানি টেনে আনার জন্য বসে থাকতে হয়।
ওয়াসার পানি সংগ্রহের এ পদ্ধতি পুরো ঢাকা শহরেই। প্রতিটি বাড়িতে ওয়াসার লাইন থেকে পানি টেনে আনতে আলাদা মোটর রয়েছে। এতে দ্বিগুণ বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। বাড়ির মালিকদের অভিযোগ, অধিকাংশ সময় ওয়াসার লাইনে পানি থাকে না। মোটর দিয়ে টেনেও পানি পাই না। ওয়াসার লাইন থেকে যদি সরাসরি বাড়ির রিজার্ভ ট্যাংকির পানি চলে আসতো তাহলে ভোগান্তি কমতো। এখন পানি টেনে আনতে দ্বিগুণ বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। আবার এক-দুই বছর পরপরই পানির বিল বাড়াচ্ছে ওয়াসা। কিন্তু সে অনুযায়ী নাগরিকরা সেবা পাচ্ছে না।
গ্যাস পুড়িয়ে ওয়াসার পানি ফুটিয়ে খেতে হয় নগরবাসীর:
দেশে বিদ্যুতের মতো পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম। এমন উচ্চমূল্যের গ্যাস পুড়িয়ে ওয়াসার পানি ফুটিয়ে তারপর পান করা হয়। কেউ কেউ আছেন, যারা ফুটানো পানি পুনরায় ফিল্টার করে নেন। তা না হলে ওয়াসার সরবরাহ করা পানি কেউ সরাসরি পান করলে ডায়রিয়ারসহ অন্য রোগ-বালাইয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
২০১৯ সালে ঢাকা ওয়াসার অনিয়ম-দুর্নীতি ও গ্রাহকসেবার বিভিন্ন ঘাটতির দিক নিয়ে ‘ঢাকা ওয়াসা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ওই প্রতিবেদনে বলা হয়, ঢাকা ওয়াসা পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহে ব্যর্থ। ৯১ শতাংশ গ্রাহক পানি ফুটিয়ে পান করেন। পানি ফুটিয়ে পানের উপযোগী করতে বছরে ৩২২ কোটি টাকার গ্যাস খরচ হয়। অর্থাৎ, ওয়াসা যদি পানের উপযোগী পানি সরবরাহ করতো তাহলে এত বিপুল অর্থের গ্যাস সাশ্রয় হতে পারতো।
দেশে নাগরিকদের অধিকার আদায়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির সহ-সভাপতি কাজী আব্দুল হান্নান বলেন, নাগরিকেরা অর্থ পরিশোধ করে ওয়াসার পানি কিনছে। সেই পানি আবার লাইন থেকে আলাদা মোটর দিয়ে টেনে আনতে হচ্ছে। আবার ওয়াসার পানি ফুটিয়ে পান করতে হচ্ছে। এতে নাগরিকের বিদ্যুৎ ও গ্যাস বিল বেশি দিতে হচ্ছে, এটা অন্তত দুঃখজনক। এর মধ্যে আবার গ্যাস ও বিদ্যুৎতের দামও পাল্লা দিয়ে বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ওয়াসাকে কার্যকরী ভূমিকা নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)