ওযূ করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৩)
ওযূর মুস্তাহাবসমূহ ও আদব:
আদব ও মুস্তাহাব সহকারে ওযূ করলে অধিক ছওয়াব ও ফযীলত মুবারক হাছিল হয়। না করলে কোনো গুনাহ নেই।
ওযূর আদবসমূহ হচ্ছে-
১. উঁচু জায়গায় বসে ওযূ করা, যাতে শরীরে অথবা কাপড়ে পানির ছিটা না লাগে।
২. ক্বিবলামুখী হয়ে বসা।
৩. ওযূর অঙ্গসমূহ ধৌত করতে কারো সাহায্য না নিয়ে নিজেই ধোয়া।
৪. ওযূ করার সময় দুনিয়াবী কথা না বলা।
৫. ওযূর নিয়ত মনে মনে এবং মুখে উচ্চারণ করা অর্থাৎ উভয়ভাবেই করা।
৬. ওযূর সময় যেসব দোয়া মুবারক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তাআলা আনহুম উনাদের থেকে এবং হযরত তাবিয়ীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের থেকে বর্ণিত রয়েছে তা পাঠ করা।
৭. উভয় কানের ছিদ্রে কনিষ্ঠা অঙ্গুলি প্রবেশ করিয়ে মাসেহ করা।
৮. হাতের আংটি যদি ঢিলা না হয়, তবে নাড়া-চাড়া দিয়ে যথাস্থানে পানি পৌঁছানো ফরয, আর যদি ঢিলা হয়, তবে তা নাড়া-চাড়া করা মুস্তাহাব (আদব)
৯. কুলি করতে এবং নাক ধৌত করতে ডান হাতে পানি প্রবেশ করানো এবং বাম হাতে নাক সাফ বা পরিষ্কার করা।
১০. পবিত্র নামায উনার ওয়াক্ত আসার আগেই ওযূ করে নেয়া।
১১. ওযূ করার পর-
اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُـحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
পাঠ করা।
১২. ওযূ শেষ করার পর অবশিষ্ট পানি থাকলে তা এক-দুই ঢোক দাঁড়িয়ে পান করা।
১৩. অতঃপর এই দোয়া মুবারক পাঠ করা-
اَللّٰهُمَّ اجْعَلْنِـىْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِـىْ مِنَ الْـمُتَطَهِّرِيْنَ.
১৪. রৌদ্র-তাপের গরম পানিতে ওযূ না করা।
১৫. মুখম-লে সজোরে পানি না মারা।
১৬. ওযূ করার পর রুমাল দ্বারা ওযূর অঙ্গসমূহ সম্পূর্ণ না মুছে কিছু ভিজা থাকতে দেয়া।
১৭. ওযূ করার জন্য মাটির পাত্র, পিতলের পাত্র ও চামড়ার পাত্র ব্যবহার করা।
১৮. ওযূ করার জন্য প্রয়োজনের অধিক অথবা প্রয়োজন অপেক্ষা কম পানি খরচ না করা।
১৯. ওযূ করার পর তিনবার পবিত্র সূরা ক্বদর শরীফ পাঠ করা। (মারাকিউল ফালাহ)
ওযূর মাকরূহসমূহ :
১. অপবিত্র স্থানে বসে ওযূ করা।
২. ডান হাতে পা পরিষ্কার করা।
৩. ওযূ করার সময় দুনিয়াবী কথা বলা।
৪. সুন্নত মুবারকের বিপরীত ওযূ করা।
৫. অতিরিক্ত পানি খরচ করা।
৬. মুখম-লে জোরে পানি মারা।
৭. ডান হাত দ্বারা নাক পরিষ্কার করা।
৮. বাম হাত দ্বারা মুখম-ল ধৌত করা।
৯. বাম হাতে কুলির পানি মুখে দেয়া।
১০. অঙ্গসমূহ তিনবারের কম বা বেশি ধৌত করা।
১১. নিচু স্থানে বসে ওযূ করা।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।