ওবায়দুল কাদেরের কললিস্ট থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য!
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ আশির, ১৩৯২ শামসী সন , ১৪ মার্চ, ২০২৫ খ্রি:, ২৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখন নতুন করে চলছে জল্পনা কল্পনা। ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন ও কললিস্ট ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
ক্ষমতায় থাকাকালীন বিলাসী ও সৌখিন এ নেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা। অনেক নায়িকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য, প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করতো না।
কিন্তু, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সাবেক সড়ক যোগাযোযোগ ও সেতুমন্ত্রীকে নিয়ে। সবশেষ গেল ৫ আগস্টও দুপুর ২টা ৪২ মিনিটে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটির ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর।
এবার অনলাইনে প্রকাশিত হলো তার একটি কললিস্ট।
ওই কললিস্ট অনুযায়ী ৫ আগস্ট আগে-পরে দুই মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন। যেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। ওই কললিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যানজেনা এলিনসহ মডেল নায়িকারা যেমন আছেন। তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও।
ওবায়দুল কাদেরের ৫ আগষ্টসহ আগের এবং পরবর্তী সময়ের কললিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে সাংবাদিক জাওয়ার নির্ঝর। তবে এই সিডিআর কপি বের করেছেন সাংবাদিক মুনওয়ার আলম নির্ঝর। জাওয়ার নির্ঝর অনলাইনে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)