সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার বর্ণনা (১৩৪)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, সকাল ৪:১১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৪৫
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার বর্ণনা (১৩৪)
পবিত্র মক্কা শরীফ উনার ঘরে ঘরে পরাজয়ের সংবাদ এবং কুরাইশ কাফের মুশরিকদের আর্তনাদ:

প্রসিদ্ধ তারিখ ও ইতিহাস গ্রন্থসমূহে উল্লেখ রয়েছে-
وَكَانَ أَوَّلَ مَنْ قَدِمَ مَكّةَ بِمُصَابِ قُرَيْشٍ الْحَيْسُمَانُ بْنُ عَبْدِ اللهِ الْخُزَاعِيّ، فَقَالُوْا : مَا وَرَاءَك ؟ قَالَ قُتِلَ عُتْبَةُ بْنُ رَبِيْعَةَ، وَشَيْبَةُ بْنُ رَبِيْعَةَ، وَأَبُوْ الْحَكَمِ بْنُ هِشَامٍ، وَأُمَيّةُ بْنُ خَلَفٍ، وَزَمَعَةُ بْنُ الْأَسْوَدِ، وَنُبَيْهٌ وَمُنَبّهٌ ابْنَا الْحَجَّاجِ، وَأَبُوْ الْبَخْتَرِيّ بْنُ هِشَامٍ فَلَمّا جَعَلَ يُعَدّدُ أَشْرَافَ قُرَيْشٍ .قَالَ صَفْوَانُ بْنُ أُمَيّةَ، وَهُوَ قَاعِدٌ فِي الْحِجْرِ : وَاَللّهِ إنْ يَعْقِلْ هَذَا فَاسْأَلُوْهُ عَنّيْ ؛ فَقَالُوْا : مَا فَعَلَ صَفْوَانُ بْنُ أُمَيّةَ ؟ قَالَ هَا هُوَ ذَاكَ جَالِسًا فِي الْحِجْرِ، وَقَدْ وَاَللهِ رَأَيْتُ أَبَاهُ وَأَخَاهُ حِيْنَ قُتِلَا
অর্থ: “(হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন।) হাইসুমান ইবনে আব্দুল্লাহ খুযায়ী কুরাইশ কাফের মুশরিকদের শোচনীয় পরাজয়ের দুঃসংবাদ নিয়ে সর্বপ্রথম পবিত্র মক্কা শরীফে উপস্থিত হয়। অতঃপর লোকেরা জিজ্ঞেস করলো, বদর যুদ্ধের খবর কি? সে বললো, উতবা ইবনে রবীয়া, শায়বা ইবনে রবীয়া, আবুল হাকাম ইবনে হিশাম, উমাইয়া ইবনে খালফ, যাময়া ইবনে আসওয়াদ, নবীয়্যাহ ও মুনাব্বাহ ইবনে হাজ্জাজ, আবুল বুখতারী ইবনে হিশাম এরা সবাই নিহত হয়েছে। হাইসুমান যখন নিহত কুরাইশ কাফের মুশরিক নেতাদের নাম এক এক করে বলছিল তখন পবিত্র কা’বা শরীফ উনার হাতীমে বসে থাকা সাফওয়ান ইবনে উমাইয়া বললো, মহান আল্লাহ পাক উনার ক্বসম! যদি তার জ্ঞানবুদ্ধি ঠিক থেকে থাকে তাহলে তোমরা তাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করো। তখন তারা তাকে জিজ্ঞেস করল সাফওয়ান ইবনে উমাইয়া কি করে? সে বলল, সে তো হাতীমের মধ্যে বসে আছে। মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমি তার বাপ ও ভাইকে স্বচক্ষে নিহত হতে দেখেছি। (সীরাত ইবনে হিশাম জিলদ- ২ পৃষ্ঠা নং- ৩১৫, আল বিদায়া ওয়ান নিহায়া, আল কামিলু ফিত্ তারীখ, আর রওদ্বুল উনূফ, সীরাতুল হালাবিয়্যাহ)
প্রসিদ্ধ তারিখ ও ইতিহাস গ্রন্থে আরো উল্লেখ রয়েছে, “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুমা উনার গোলাম হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযাদকৃত গোলাম হযরত আবূ রাফি’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি এক সময় খতিমুল মুহাজিরীন সাইয়্যিদুনা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম উনার গোলাম ছিলাম। এই পরিবার উনারা সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন। খতিমুল মুহাজিরীন সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম উনার সম্মানিতা আহলিয়া হযরত উম্মুল ফযল রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা ও আমি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছিলাম। খতিমুল মুহাজিরীন সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম উনাকে কুরাইশরা সকলে ভয় পেতো এবং তিনি কুরাইশ কাফের মুশরিকদের অপছন্দ করতেন এবং তিনি নিজের মুসলমান হওয়ার বিষয়টি প্রকাশ করেননি। খতিমুল মুহাজিরীন সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম উনার অনেক সম্পদ ছিলো এবং বহু লোককে তিনি দান-খয়রাত ও আর্থিক সাহায্য করতেন। আবূ লাহাব সে বদর যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ না করে তার পরিবর্তে আসী ইবনে হিশাম ইবনে মুগীরাকে পাঠিয়েছিল। অন্য লোকেরাও অনেকেই এরূপ করেছিল যে, নিজে যায়নি সে তার পরিবর্তে অন্য একজনকে পাঠিয়েছিল। আবূ লাহাব যখন বদর যুদ্ধের পরাজয়ের কথা জানলো তখন খ¦লিক্ব মালিক্ব রব মহান আল্লাহ পাক তিনি তাকে কঠিন লাঞ্চিত ও অপমানিত করলেন। কিন্তু আমরা নিজেকে সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করেছিলাম। আমি সবার কাছে প্রিয় ছিলাম। তীর বানাবার কাজ করতাম। যমযম কূপের পাশে অবস্থিত তাঁবুতে বসে সেগুলো ঠিক করতাম। একদিন আমি ঐ তাঁবুতে বসে কাজ করছিলাম, তখন খতিমুল মুহাজিরীন সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম উনার সম্মানিত আহলিয়া হযরত উম্মুল ফযল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি আমার কাছেই বসা ছিলেন। আমরা কুরাইশ কাফের মুশরিকদের পরাজয়ের খবরে আনন্দিত হয়েছিলাম। এ সময় আবূ লাহাব শোচনীয় অবস্থায় পা হেঁচড়াতে হেঁচড়াতে এসে তাঁবুর এক কোণে আমার দিকে পিঠ দিয়ে বসল। হঠাৎ হযরত আবূ সুফিয়ান ইবনে হারিছ ইবনে আব্দুল মুত্তালিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সেখানে আগমন করলেন তিনি তখনও উনার সম্মানিত ঈমান মুবারক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি, উনার পবিত্র দ্বীন ইসলাম প্রকাশ পবিত্র মক্কা শরীফ বিজয় পর্যন্ত বিলম্বিত হয়েছিল। হযরত আবূ সুফিয়ান রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাচাতো ভাই ছিলেন। তখন আবূ লাহাব উনাকে বলল, আমার কাছে আসুন। আপনিতো সব খবর জানেন। ফলে তিনি সেখানে তার সাথে বসে পড়লেন এবং অন্য লোকেরা তার পাশে দাঁড়িয়ে ছিলো। আবূ লাহাব জিজ্ঞেস করল বাবা! আপনি বদর জিহাদের খবর আমাকে বলুন। হযরত আবূ সুফিয়ান রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি বললেন, “খ¦লিক্ব মালিক্ব রব মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমরা শত্রুদের কাছে নিজেদের সোপর্দ করেছি। উনারা যেমন খুশি আমাদের নিহত করেছেন ও বন্দী করেছেন। আমি কুরাইশদের তিরস্কার করব না। কারণ আমরা আকাশ ও পৃথিবীর মাঝখানে ধূসর বর্ণের ঘোড়ার উপর অসংখ্য সাদা রঙ্গের সৈন্য দেখেছি। যারা কাউকে রেহাই দেননি এবং কেউ উনাদের সামনে টিকে থাকতে পারেনি। হযরত আবূ রাফি’ রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি বললেন, নিশ্চয়ই উনারা হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম হবেন। এ কথা শুনেই আবূ লাহাব আমার মুখ মুবারকে প্রচন্ড এক থাপ্পর দিলো এবং আমার শরীরের উপর বসে আমাকে মারতে লাগলো। আর আমি ছিলাম সহজ সরল ও হালকা পাতলা ব্যক্তি। এ সময় হযরত উম্মুল ফযল রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা তিনি তাঁবুর একটি খুটি নিয়ে আবূ লাহাবের দিকে এগিয়ে গেলেন এবং খুটি দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিলেন। হযরত উম্মুল ফযল রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা তিনি বলেন, “হযরত আবূ রাফি’ রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু উনার মুনিব এখানে নেই বলে উনাকে দূর্বল ভেবেছ? এরপর আবূ লাহাব সেখান থেকে উঠে লাঞ্চিত ও অপমানিত হয়ে চলে গেল। খ¦লিক্ব মালিক্ব রব মহান আল্লাহ পাক উনার ক্বসম! এরপর আবূ লাহাবের শরীরে বড় বড় ফোসকা দেখা দিলো এবং তাতেই সে সাত দিনের মধ্যে মারা গেলো।” (তাফসীরে মাযহারী, তাফসীরে খাযিন, মুসতাদরিকে হাকিম, আস সীরাত ইবনে হিশাম)
-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ৩ ঘণ্টা আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ৩ ঘণ্টা আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ৩ ঘণ্টা আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৫ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৬ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬