মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঐতিহাসিক ইয়ারমুকের জিহাদ মুবারক:

ঐতিহাসিক ইয়ারমুকের সম্মানিত জিহাদ মুবারক-এ মাত্র ৩৫ হাজার সম্মানিত বীর মুজাহিদ উনারা পরাজিত করলেন ২ লাখ কাফির সৈন্যকে (২)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, দুপুর ১২:২৮
ঐতিহাসিক ইয়ারমুকের সম্মানিত জিহাদ মুবারক-এ মাত্র ৩৫ হাজার সম্মানিত বীর মুজাহিদ উনারা পরাজিত করলেন ২ লাখ কাফির সৈন্যকে (২)

সম্মানিত জিহাদ মুবারক উনার শেষ দিন অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র ১০ই রজবুল হারাম শরীফ যখন সম্মানিত মুসলমান উনাদের এবং খ্রিস্টানদের মাঝে কঠিন যুদ্ধ চলতে থাকলো। এমতাবস্থায় সম্মানিত মুসলমান উনাদের পশ্চাদভাগের ভারপ্রাপ্ত সেনাপতি হযরত ক্বায়েস ইবনে হুবাইর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি হঠাৎ এসে খ্রিষ্টানদেরকে ভীষণভাবে আক্রমণ করে বসলেন। উনার এই অতর্কিত আক্রমণের জন্য খ্রিস্টানরা মোটেই প্রস্তুত ছিলো না। সুতরাং আক্রমণের তীব্রতা সহ্য করতে না পেরে পশ্চাদপসরণ করতে লাগলো। ঐদিকে বূহ্যের মধ্যভাগ হতে হযরত সা‘ঈদ ইবনে যায়েদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনিও হযরত ক্বায়েস ইবনে হুবাইর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার সাথে যোগ দিলেন এবং শত্রুদেরকে পশ্চাদ্ধাবন করতে লাগলেন। দেখতে দেখতে রোমীয় খ্রিস্টানদের মৃতদেহ রণভূমি পরিপূর্ণ হয়ে গেলো। সম্মানিত মুসলমানগণ সম্মানিত জিহাদ মুবারক উনার ময়দান সংলগ্ন খালের দিকে কাফিরদেরকে ধাওয়া করলেন। অল্পক্ষনের মধ্যেই খালটি মৃতদেহে ভরে গেলো। অগণিত শত্রুর দ্বারা পরিবেষ্টিত যুদ্ধক্ষেত্র অতি অল্প সময়ের মধ্যে শূন্য হয়ে গেলা। সঙ্গে সঙ্গে সম্মানিত মুসলমান উনারা ‘আল্লাহু আকবার’ বলে বিজয়ের তাকবীর ধ্বনি দিতে থাকলেন। সুবহানাল্লাহ!
সম্মানিত মুসলমানগণ ইয়ারমুকের সম্মানিত জিহাদ মুবারক-এ ১ লাখের চেয়েও অধিক খ্রিস্টানদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ! আর সম্মানিত মুসলমান উনাদের মধ্যে ৩ হাজার জন মহাসম্মানিত ও মহাপবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! আর উনাদের মধ্যে অন্যতম ছিলেন সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছ ছানী, সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে যুন নূর আলাইহিস সালাম তিনি। তাছাড়াও হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, হযরত দ্বিরার ইবনে আযওয়ার রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, হযরত সা‘ঈদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনিসহ আরো অনেকেই এই সম্মানিত জিহাদ মুবারক-এ মহাসম্মানিত ও মহাপবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছ ছানী আলাইহিস সালাম তিনি এই সম্মানিত জিহাদ মুবারক-এ প্রচন্ড লড়াই করে অনেক কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেন। অতঃপর তিনি এই সম্মানিত জিহাদ মুবারক উনার শেষ দিন অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র ১০ই রজবুল হারাম শরীফ ইয়াওমুল আহাদ (রোববার) সম্মানিত জিহাদ মুবারক উনার ময়দানেই মহাসম্মানিত ও মহাপবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশকরেন। সুবহানাল্লাহ!
কিতাবে বর্ণিত রয়েছে-
سَيِّدُنَا حَضْرَتْ عَلِىُّ بْنُ اَبِـى الْعَاصِ عَلَيْهِمَا السَّلَامُ قُتِلَ يَوْمَ الْيَـرْمُوْكِ
অর্থ: “সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছ ছানী আলাইহিস সালাম তিনি ইয়ারমুকের সম্মানিত জিহাদ মুবারক-এ মহাসম্মানিত ও মহাপবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। ” সুবহানাল্লাহ!
হযরত আবূ উবাইদা ইবনে জাররাহ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি হযরত হুযায়ফা ইবনে ইয়ামেন রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার দরবারে বিজয় সুসংবাদ মুবারক প্রদানের জন্য প্রেরণ করলেন। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন যাবৎ সম্মানিত জিহাদ মুবারক উনার খবরের জন্য খাওয়া-দাওয়া এবং ঘুম ত্যাগ করে অপেক্ষা করতেছিলেন। বিজয়ের সুসংবাদ মুবারক পাওয়া মাত্র তিনি মহান আল্লাহ পাক উনার নিকট সম্মানিত সিজদাহ্ করে শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ!
অপর দিকে লাঞ্ছিত, অপদস্থ রোমান সৈন্যরা হযরত খালিদ বিন ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার সেনাবাহিনী উনাদের হাতে পরাজিত হওয়ার কথা তাদের কথিত স¤্রাট হিরাক্লিয়াসের নিকট জানায়। খবর শুনে হিরাক্লিয়াস বলে উঠলো, ‘লা’নত তোমাদের উপর! যাঁরা তোমাদের সাথে যুদ্ধ করেছেন, উনাদের সম্পর্কে আমাকে বলো। উনারা কি মানুষ নন?’
তারা জবাব দিলো, ‘হ্যাঁ; উনারা অবশ্যই মানুষ। ’
হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, ‘তোমাদের সংখ্যা বেশি নাকি উনাদের?’
তারা উত্তরে বললো, ‘বরং আমরা তো প্রতিটি জিহাদেই সংখ্যার দিক থেকে উনাদেরকে বহুগুণে ছাড়িয়ে গেছি। ’
হিরাক্লিয়াস প্রশ্ন করলো, ‘তাহলে কেনো উনারা তোমাদেরকে পরাজিত করলেন?’
তখন উচ্চপদস্থ একজন ব্যক্তি এগিয়ে এসে বললো, ‘কারণ উনারা রাতে জেগে উঠেন এবং সম্মানিত ছলাত আদায় করেন আর দিনের বেলায় সম্মানিত সিয়াম পালন করেন, সম্মানিত ওয়াদা পূরণ করেন, সৎ কাজে উৎসাহ দেন, মন্দ কাজে বাধা দেন এবং উনারা একে অপরের সাথে উত্তম ব্যবহার করেন। (সুবহানাল্লাহ!) অন্যদিকে আমরা মদ খাই, ব্যভিচার করি, নিষিদ্ধ কাজে মত্ত হই, চুক্তি ভঙ্গ করি, অন্যায় ও অত্যাচার করি, আমাদের সৃষ্টিকর্তাকে রাগান্বিত করে এমন কাজে উৎসাহ দেই, আর যা তাকে সন্তুষ্ট করে তাতে বাধা প্রদান করি এবং পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে বেড়াই। ’ না‘ঊযুবিল্লাহ!
-মুহাদ্দিস মুহম্মদ আমীন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) ১১ ঘণ্টা আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১ দিন আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৬ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬