এসির দোকানে ছুটছে মানুষ, কেউ কিনছেন, কেউ ঘুরছেন
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
তাপপ্রবাহে পুড়ছে পুরো দেশ। সবজায়গায় অত্যধিক তাপমাত্রার কারণে সৃষ্ট গরম এবং পরিবেশে পানীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় চরম অস্বস্তিকর পরিস্থিতিতে সময় পার করতে হচ্ছে রাজধানীবাসীকে। আবার বৈদ্যুতিক পাখার বাতাসেও মিলছে না শান্তি। এমন অবস্থায় স্বস্তির জন্য শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) কেনার ধুম পড়েছে।
এ বছরের গরমে পুরো রাজধানীজুড়েই এসির বাজার চাঙ্গা। প্রতিদিনই বিভিন্ন কোম্পানির শোরুম, প্রদর্শনী কেন্দ্র এবং মার্কেটের বড়-ছোট দোকানে এসি কেনার জন্য ভিড় করছেন মানুষ।
তারা বলছেন, একসময় এসি বিলাসী পণ্য হিসেবে গণ্য করা হলেও এবারের গরমে এই ধারনা কর্পুরের মতো উবে গেছে। গরম আবহাওয়ায় বৈদ্যুতিক পাখার বাতাসও গরম লাগে। তাই বাধ্য হয়েই এসি কেনার চিন্তা করতে হচ্ছে। আবার যারা বহুতল ভবনের উপরের তলায় থাকেন কিংবা যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা পড়েছেন আরো বেশি বিপাকে। প্রচ- গরম এবং অত্যধিক তাপমাত্রায় স্বস্তির জন্য বাধ্য হয়েই এসি কিনছেন। অনেককেই দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কোন ব্র্যান্ডের এসি কিনলে ভালো হবে সে বিষয়ে জানতে চাইছেন।
বিক্রেতারাও বলছেন, প্রতিবছর গরম এলে এমনিতেই এসির বিক্রি বাড়ে। তবে এবছর অত্যধিক গরম পড়ার কারণে গত কয়েকদিন ধরে এসির বিক্রি তুলনামূলকভাবে অন্য যেকোনো সময় এবং যেকোনো বছরের চেয়ে অনেক বেশি বেড়েছে। আর নতুন কেনা এসব এসি অধিকাংশই ঢাকার বিভিন্ন বাসা-বাড়িতে লাগানো হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী, গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেশব্যাপী হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এ সময়ে পানীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)