এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আশির, ১৩৯৩ শামসী সন , ১৪ মার্চ, ২০২৬ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চাঁদপুর সংবাদদাতা:
এসএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থা আরও কার্যকর ও আধুনিক করতে সরকার এ আইন সংস্কারের বিষয়ে কাজ করছে।
গতকাল জুমুয়াবার চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন আইন বাস্তবায়ন সম্ভব হবে না। তাই বিদ্যমান নিয়ম অনুযায়ী পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অনেক শিক্ষানুরাগী ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সমাজে যাদের শিক্ষা, অভিজ্ঞতা ও অবদান রয়েছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কীভাবে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে সরকার গুরুত্বসহকারে আলোচনা করছে। এ বিষয়ে সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী পর্যায়েও আলোচনা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষিত ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো অবস্থাতেই কম শিক্ষিত বা শিক্ষানুরাগী নন-এমন ব্যক্তিদের পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত শি¹িরই নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)