এমপি-মন্ত্রীরাতো জন্মগত মুসলিম, কিন্তু তাদের কাজ-কর্ম কি বলে?
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ তাসি, ১৩৯০ শামসী সন, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২২ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
আসলে এ প্রশ্নটি আসে দেশের এমপি, মন্ত্রীদের কিছু মন্তব্য এবং কর্মকা-ে। যেমন প্রধানমন্ত্রীসহ দেশের অন্যান্য মন্ত্রী, এমপিরাও মাঝে মাঝে বলে, “পবিত্র মদীনা সনদ উনার অনুসরণে দেশ চলবে”, “দেশে পবিত্র কুরআন শরীফ-পবিত্র সুন্নাহ শরীফ বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না”, এবং “ধর্মের দোহাই দিয়ে মহিলাদের ঘরে আটকে রাখা যাবে না।” এসব প্রথম মন্তব্যগুলো একটির সাথে আরেকটি সাংঘর্ষিক। দেশ যদি পবিত্র মদীনা সনদ উনার অনুসরণে চলে এবং দেশে যদি পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ বিরোধী কোনো আইন প্রণীত না হয়, তাহলে নারী অধিকার এমনিতেই নিশ্চিত হবে। হৈ-হুল্লোড় করে নারী দিবস পালন করে সেখানে বুলি আওড়াতে হবে না- “ধর্মের দোহাই দিয়ে মহিলাদের ঘরে আটকে রাখা যাবে না”। স্মর্তব্য, ঘরের বাইরে নিয়ে এলেই নারীর অধিকার নিশ্চিত হয় না।
এত কিছুর পর সরকার কেন দেশের সর্বস্তরে পহেলা বৈশাখ পালনে উৎসাহ যোগায় এবং অর্থের যোগান দেয়? কিন্তু দেশের ৯৮ ভাগ মুসলমানের প্রাণের অনুষ্ঠান পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালনের সুমহান উপলক্ষে সরকার কত টাকা বরাদ্দ করেছে সরকারি তহবিল থেকে- এই তথ্য তো কোথাও হতে পাওয়া যায় না।
আমাদের ভুলে গেলে চলবে না, কথিত সংবিধান থেকে “সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” ক্ষমতাসীন সরকারই তুলে দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই যদি কারো অন্তরে উদয় হয়- আসলে আমাদের দেশের এমপি-মন্ত্রীরা জন্মগতভাবে মুসলিম হলেও আত্মিকভাবে কি? তাহলে এর জন্য তাকে দোষারোপ করা যাবে না বলে মনে করি।
-আহমাদ সামসুন্নাহার বেগম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












