এমন বৃষ্টি কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিস
আল ইহসান ডেস্ক:
মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে বৃষ্টিপাত বেড়েছে। সকাল থেকে রাজধানী ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী অব্যাহত থাকতে পারে আগামী রোববার পর্যন্ত। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকবে। ২২ জুনের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।
তিনি বলেন, ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। রাজশাহী ও রংপুরে বৃষ্টি কম হতে পারে।
এমন বৃষ্টি কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিস
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমেছে। দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে।
গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস সীতাকু-তে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।