এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
, ২৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ আশির, ১৩৯৩ শামসী সন , ১৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে ব্যবস্থা নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে মাউশির আওতাধীন অঞ্চলের জেলা/উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি জানতে চাওয়া হয়েছে।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ইভটিজিং প্রতিরোধ ও ছাত্র-ছাত্রীদের রাতে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধির অগ্রগতিও জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে এ পদক্ষেপের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনের সারসংক্ষেপ একসঙ্গে কম্পাইল করে আগামী ৩০ মার্চের মধ্যে নির্দিষ্ট ছক মোতাবেক পাঠাতে বলেছে মাউশি।
সম্প্রতি মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং থেকে দেশের সব আঞ্চলিক পরিচালক ও আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) বরাবর চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার সঙ্গে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার গৃহীত সিদ্ধান্তের আলোকে মাদকের কুফল সংক্রান্ত প্রচার প্রচারণা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্ট্রি ও মাদকবিরোধী থিম সং প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ইভটিজিং প্রতিরোধ ও র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে ই-মেইলে প্রেরণ করা প্রয়োজন।
‘এমতাবস্থায় তার আওতাধীন অঞ্চলের জেলা/উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ণিত পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনের সার-সংক্ষেপ একসঙ্গে কম্পাইল করে উল্লিখিত তারিখের মধ্যে নি¤েœাক্ত ছক মোতাবেক প্রেরণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হল।’
জানা যায়, ২০২২ সালের ‘র্যাগ ডে’ উদ্যাপনের নামে অশোভন আচরণ, অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, নিষিদ্ধ ও নিষ্ঠুর কর্মকা- এবং বুলিং (উত্ত্যক্ত করা) বন্ধে ব্যবস্থা নিতে বিশ^বিদ্যালয়গুলোর প্রতি নির্দেশ দিয়েছিল ইউজিসি।
এর আগে ১৭ এপ্রিল র্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)