এবার মাত্র ১৬ স্থানে অস্থায়ী কুরবানীর হাট
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মে, ২০২৩ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দেশে কুরবানী দাতার সংখ্যা প্রতিবছর বাড়তে থাকলেও কুরবানীর অস্থায়ী পশুর হাট কমানো হচ্ছে। আর এতে করে কুরবানী দাতাদের পশু ক্রয়ে আরও ভোগান্তি ও হয়রানির শঙ্কা বাড়ছে।
জানা গেছে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ১৬টি অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আহ্বান করা হয়েছে দরপত্র। দুই সিটিতেই আটটি করে হাট বসবে। এছাড়া ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি করা হবে।
ডিএসসিসি ও ডিএনসিসির সংশ্লিষ্টরা জানান, ওই ১৬টি অস্থায়ী পশুর হাট ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে দরপত্র বিক্রি। চলতি মাসের মাঝামাঝি সময়ে ইজারা চূড়ান্ত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন দেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।
ডিএনসিসি:
গত ২ মে আটটি পশুর হাটের দরপত্র আহ্বান করেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। এই দরপত্র অনুযায়ী এক কোটি ১৩ লাখ ৭০ হাজার ২৬৭ টাকায় ভাটারা (সাঈদ নগর) সংলগ্ন খালি জায়গা, এক কোটি ২০ লাখ টাকায় উত্তরা দিয়াবাড়ি ১৬ ও১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকা, এক কোটি ৫১ লাখ ৬ হাজার ৬০ টাকায় বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগর ব্লক বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গা, এক কোটি ৩৫ লাখ ৩৪ হাজার ৫৬০ টাকায় মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিং এলাকা, ২৯ লাখ ৭৫ হাজার টাকায় মোহাম্মদপুরের বছিলা, ৬০ লাখ ৬৩ হাজার ২০০ টাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, ২৪ লাখ ৫০ হাজার টাকায় কাওলা শিয়ালডাঙ্কা সংলগ্ন খালি জায়গা ও পাঁচ লাখ ৩১ হাজার ৬০ টাকায় ৪৪ নম্বর ওয়ার্ডের কাচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্প এলাকায় পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়।
ডিএসসিসি:
গত ২৭ এপ্রিল সাতটি পশুর হাট ইজারায় দরপত্র আহ্বান করে ডিএসসিসি। এর মধ্যে সরকারি মূল্যে দুই কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৬৯২ টাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, এক কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ৯২২ টাকায় পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, এক কোটি ৭২ লাখ ৯ হাজার ১০০ টাকায় মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা, দুই কোটি ৯৯ লাখ ৪৫ হাজার টাকায় লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা, তিন কোটি ১৪ লাখ ৮২ হাজার ২৭৮ টাকায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন খালি জায়গা, দুই কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ১২০ টাকায় ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা, ৩৯ লাখ ৩২ হাজার ৬০০ টাকায় লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গায় দরপত্র আহ্বান করা হয়।
পরে গত ৩০ এপ্রিল আলাদা আরেকটি পশুর হাট ইজারায় দরপত্র আহ্বান করে ডিএসসিসি। এ হাটটি হলো আমুলিয়া মডেল টাউন সংলগ্ন খালি জায়গা। এটির সরকারি ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ লাখ ২৮ হাজার ২৫২ টাকা। এ হাটগুলো ইজারায় আগামী ২২ মে পর্যন্ত শিডিউল বিক্রি করা হবে। পরদিন ২৩ মে শিডিউল জমা এবং শিডিউল খোলা হবে।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মুহম্মদ মনিরুজ্জামান বলেন, এই আটটি হাটের বাইরে ডিএসসিসির স্থায়ী পশুর হাট সারুলিয়ায় কোরবানির পশু বিক্রি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












