এবার পাকিস্তান যাওয়ার পথে লোহিত সাগরে জাহাজে হামলা
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
পাকিস্তানে যাওয়ার পথে লোহিত সাগরে একটি কনটেইনারবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সৌদি বাদশাহ আবদুল্লাহ বন্দর থেকে করাচি বন্দরে যাওয়ার পথে গত মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।
ইউনাইটেড-৮ নামের জাহাজটি সুইজারল্যান্ডভিত্তিক এমএসসি মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানির মালিকানাধীন। হামলার ঘটনায় জাহাজে থাকা নাবিকদের কেউ আহত হয়নি বলে কোম্পানিটি জানিয়েছে।
কোম্পানিটি আরও বলেছে, হামলার শিকার হওয়ার বিষয়টি কাছে থাকা টহল জোটের যুদ্ধজাহাজকে জানানো হয়। একই সঙ্গে হামলাকারীদের ফাঁকি দিতে জাহাজের পথ পরিবর্তন করা হয়।
সম্প্রচার করা এক বক্তব্যে হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, সতর্ক করার পরও নাবিকেরা সাড়া না দেওয়ায় এমএসসি ইউনাইটেড নামের জাহাজটিতে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, মার্কিন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও অন্যান্য সামরিক সরঞ্জামের মাধ্যমে লোহিত সাগরে হুতিদের ছোড়া ১২টি ড্রোন, ৩টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে গত অক্টোবর থেকে লোহিত সাগরে বিভিন্ন যুদ্ধজাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। তাদের ভাষ্য, দখলদার সন্ত্রাসী ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)