এনসিপি-গণঅধিকার একীভূতকরণ ঝুলে গেল?
, ০৩রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আদর্শিক দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক কর্মসূচিতে মিল থাকায় তরুণদের দুটি দল-গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ‘একীভূত’ হচ্ছে, এমন আলোচনার মধ্যে বিকল্প চিন্তাভাবনার কথাও জানা যাচ্ছে। তাহলে কী দুই দলের একীভূতকরণ ঝুলে গেল?
এনসিপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, একীভূত দলের নেতৃত্বে কার কী অবস্থান হবে, সেই বিষয়ে মতপার্থক্য দূর করা যাচ্ছে না। নেতৃত্বের হিস্যা নিয়েই মূলত একীভূতকরণ প্রক্রিয়াটি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “একীভূত হওয়ার বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে। বিকল্প অন্য কোনো উপায়ে একসাথে পথ চলা যায় কি না, সেই বিষয়টিও দুই দলের মধ্যে আলোচনা হচ্ছে। ”
দল দুটির একীভূতকরণের খবরটি গণমাধ্যমে আসে গত সপ্তাহে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকারের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আহত হওয়ার পর দুই দলের নেতাদের মধ্যে একত্রিত হওয়ার চিন্তাভাবনা শুরু হয়।
পরে একীভূত হওয়ার জন্য দল দুটির শীর্ষ পর্যায়ের অন্তত ১৫ জন প্রতিনিধি বসে কয়েক দফায় আলোচনাও করেছিলেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ একীভূত হওয়ার বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে।
তবে দুই দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা একীভূত হওয়া যতটা সহজ ভেবেছিলেন, বিষয়টি ততটাই কঠিন বলে মনে করছেন এখন। তাই একীভূত হওয়ার বিকল্প হিসেবে জোটবদ্ধ আন্দোলন কিংবা বিষয়ভিত্তিক আন্দোলনের চিন্তা করছে শীর্ষ নেতারা।
জানতে চাইলে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে আদর্শগত ও কর্মসূচিগত অনেক মিল রয়েছে। উচ্চকক্ষে পিআর (সংখ্যানপাতিক নির্বাচন পদ্ধতি), জুলাই সনদের আলোকে নির্বাচন ও জাতীয় পার্টি নিষিদ্ধকরণের ক্ষেত্রে আমাদের কর্মসূচি একই। সেই কারণে একীভূতকরণের আলাপটি উঠেছিল।
“একীভূতকরণ বেশ জটিল প্রক্রিয়া বিধায়, আমরা বিকল্প চিন্তাও করছি। আগামী দিনে কীভাবে একসঙ্গে পথ চলা যায়, সেই ধরনের একটা প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। সেটা একীভূতকরণও হতে পারে, আবার জোটবদ্ধ বা ইস্যুভিত্তিক আন্দোলনও হতে পারে। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












