এনসিপির অপরিপক্বতার কারণে এমন ঘটনা ঘটেছে -ববি হাজ্জাজ
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ করেছেন, পরাজিত আওয়ামী শক্তির আস্ফালন বলে দেয় দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিস্ট। এনসিপির অপরিপক্বতার কারণেই এমন ঘটনা ঘটেছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, সরকারের চরম ব্যর্থতার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে। সর্ষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান না চালানোয় পরিস্থিতির অবনতি ঘটছে।
তিনি প্রশ্ন তোলেন, গোপালগঞ্জে যারা সন্ত্রাস চালাচ্ছে, তারা কীভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়? কাদের ছত্রছায়ায় তাদের এমন দাপট? প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মিছিল করলেও তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি।
বর্তমান নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান এনডিএম চেয়ারম্যান। তিনি বলেন, প্রয়োজনে অবসরে যাওয়া সৎ পুলিশ কর্মকর্তাদের আবার কাজে লাগাতে হবে।
এ সময় ববি হাজ্জাজ বলেন, আগামী রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)