এনসিপিকে কেন শাপলা দেয়া হয়নি, ব্যাখ্যা দিলেন সিইসি
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন শাপলা প্রতীক দেয়া হয়নি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য। তাদেরকে দেওয়া হয়নি। পরে এনসিপি শাপলা চেয়েছে। তাই কাউকে এই প্রতীক দেওয়া হয়নি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, শাপলা প্রতীক না দিলে কীভাবে নির্বাচন হয়, এনসিপি নেতা সারজিসের এমন বক্তব্যকে হুমকি মনে করি না। রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, আমরা শুনেই যাব, আমরা আমাদের কাজ করে যাব।
পিআর নিয়ে সিইসি বলেন, সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। সংবিধান ও আরপিও অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে। পিআর পদ্ধতিতে ভোটে সংবিধান ও আরপিও বদলাতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।