এনজিও কার্যক্রমের নামে ঈমান আমল বিধংসী অপতৎপরতা বন্ধ করতে হবে
আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক উনার ৪৫ দিনব্যাপী আনুষ্ঠানিক ওয়াজ শরীফ মাহফিলের মধ্যে চতুর্থ দিন- আলোচকদের আলোচ্য বিষয় ছিলো- এনজিওদের কার্য্যক্রম সম্পর্কে এবং সিবতাতু রাসুলিল্লাহ আল উলা আলাইহাস সালাম উনার সুমহান শান মুবারক সম্পর্কে। বাদ ইশা পবিত্র মীলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশশান তওবা বাইয়াত মুবারক ও মক্ববুল মুনাজাত শরীফ শেষে মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি আলোচ্য বিষয়ের উপর কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি বলেন- পবিত্র কালামুল্লাহ শরীফ ও হাদীস শরীফ উনাদের মধ্যে কাফির মুশরিকদের চক্রান্ত ষড়যন্ত্র সুস্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে। এনজিও বলতে বেসরকারী ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক সংস্থাগুলোকে বুঝানো হয়। মুসলমানরা অজ্ঞতার কারনে এদের ষড়যন্ত্র বুঝতে না পেরে প্রতারিত হয়। প্রত্যেকটা কাফির দেশে দুটি বিশেষ তহবিল থাকে। তার মধ্যে একটি বিশেষ তহবিল হলো- মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য যা যা প্রয়োজন যা যা দরকার সবকিছু তারা মুসলমান দেশসমূহে সেই তহবিল হতে এ সকল এনজিও নামক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদন করে থাকে। অথচ মুসলমানরা দ্বীন ইসলামের জন্য কোন পয়সা খরচ করে না। কাফিররা পয়সা খরচ করে থাকে তাদের নিজেদের স্বার্থসিদ্ধি উদ্ধার করার জন্য। মুসলমানদেরকে উজ্জিবীত হয়ে এসব এনজিও কার্যক্রমের নামে ঈমান আমল বিধংসী অপতৎপরতা বন্ধ করতে হবে। মুসলমানদের জন্য দায়িত্ব কর্তব্য হলো- হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম যেভাবে দ্বীন ইসলামের বুলন্দি শান মুবারক প্রকাশের জন্য খরচ করেছেন সেভাবে সুন্নত মুতাবিক খরচ করা।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- হযরত সিবতাতু রাসুলিল্লাহ আল উলা আলাইহাস সালাম উনার সুমহান শান মুবারক বলার অপেক্ষা রাখেনা। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের যত ফজীলত বুজর্গী সুমহান সম্মান মুবারক রয়েছে সমস্ত শান মান মর্যাদার অধিকারী হযরত সিবতাতু রাসুলিল্লাহ আল উলা আলাইহাস সালাম উনার রয়েছে। হযরত সিবতাতু রাসুলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা মোট ১০ জন ছিলেন। সকলের প্রতি একই রকম আদব হুসনে যন মুহব্বত করা এবং বিশুদ্ধ আকীদা পোষণ করা উম্মতের জন্য ফরজে আইন।
সবাইকে সুমহান শান মুবারকে আয়োজিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিলে সরাসরি এসে শুনে আকিদা আমল বিশুদ্ধ করার জন্য এবং অনন্তকালব্যাপী মাহফিল মুবারক উনার ব্যাপক প্রচার প্রসার করার জন্য দিকনির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।