যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তির দাবিতে পরগাছা ইসরায়েলে ধর্মঘট
গত শনিবার দেশটির সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরের একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের বিষয়টি জানায়। এই তথ্য প্রকাশের পরই সড়কে নেমে আসে ইসরায়েলিরা।
গতকাল সন্ত্রাসবাদী ইসরায়েলে দেশব্যাপী ধর্মঘট পালিত হয়েছে। গাজায় আটক জিম্মিদের দ্রুত মুক্তির বিষয়ে ইহুদীবাদী সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য এই ধর্মঘট আহ্বান করেছে দেশের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন।
গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।
গত রোববার ইসরায়েল জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে দেশটির জনগণ। লাখো জনগণ সড়কে নেমে এসে গাজা উপত্যকায় ছয় জিম্মির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে।
সন্ত্রাসবাদী ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববারের বিক্ষোভে জেরুজালেম, তেল আবিব ও অন্যান্য শহরের প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নেয়।
বিক্ষোভকারী ও নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, সরকার ‘জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার’ জন্য উদ্যোগ নিচ্ছে না। তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধ বিরতি দেওয়ার দাবি জানায়, যাতে বাকি জিম্মিদের দ্রুত উদ্ধার করা যায়।
গতকাল (সোমবার) সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হয়েছে এবং ইসরায়েলের সব অর্থনৈতিক কর্মকা- বন্ধ ছিল। এই ধর্মঘট কবে শেষ হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
বিক্ষোভকারী ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা মনে করছে, আরেকটি যুদ্ধবিরতি চুক্তিই জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার সেরা বিকল্প।
ইসরায়েলি নাগরিকরা তেল আবিবে বিক্ষোভ করার সময় এএফপিকে বলেছে, ‘আমরা সরকারকে বলছি, বাকি সব কিছু বাদ দিয়ে (যুদ্ধবিরতি) চুক্তি করো।’ নেতানিয়াহু রাজনৈতিক ফায়দা আদায়ের উদ্দেশে যুদ্ধকে দীর্ঘ করছে-এমন অভিযোগ এনেছে সমালোচকরা।
দ্য হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম নামের একটি সংগঠন জানিয়েছে, ‘আমরা আর বিলম্ব, কারসাজি আর অজুহাত চাই না। যদি মাসের পর মাস যুদ্ধবিরতি আলোচনা না চলত, যদি এতদিন চুক্তি হয়ে যেত, তাহলে হয়তো এই ছয় জিম্মি আজও জীবিত থাকতো।’
এদিকে ইহুদীবাদী ইসরায়েল দাবি করেছে, নিহতদের কাছে পৌঁছানোর অল্প সময় আগে হামাস যোদ্ধারা তাদেরকে নৃশংসভাবে হত্যা করে।
অপর দিকে, হামাসের কাতারভিত্তিক কর্মকর্তা ইজজাত আল-রিশক এই দাবি অস্বীকার করে জানান, জিম্মিরা ‘জায়োনিস্টদের (আইডিএফের) নির্বিচার বোমা হামলায় প্রাণ হারিয়েছে।’
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।