মন্ত্রী ও রাজনীতিকদের বাড়িতে হামলা:
এদিকে নেপালের সরকার প্রধানের পতনের পর দেশটির রাষ্ট্রীয় সম্পদে ও রাষ্ট্রীয় কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ রবি’, ১৩৯৩ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
গতকাল মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের পূর্বে কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে জেন-জি বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেয় বিভিন্ন মন্ত্রী, এমপির বাসভবনে। তারা রাজধানী কাঠমান্ডুর সানেপায় শাসকদল নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়েও আগুন ধরিয়ে দেয়।
এছাড়াও ললিতপুরে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
গতকাল মঙ্গলবার সকালে বিক্ষোভকারীদের রাজনৈতিক নেতাদের বাড়ি ও প্রধান দলগুলোর কার্যালয়কে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে দেখা যায়।
বিক্ষোভকারীরা উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণুর বাসভবনেও পাথর ছোড়ে। গত সোমবার পদত্যাগকারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশের বাড়িতেও হামলা চালানো হয়।
বিরোধী দলের প্রধান ও সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্প কমলের বাসভবনেও ইটপাটকেল ছোড়া হয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সত্ত্বেও বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী ও আরো বহু নেতার বাড়িঘর বিক্ষোভকারীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)