এডিপি’তে কাটছাঁট: সমাপ্ত হচ্ছে ৩৮১ প্রকল্প
রেকর্ড পরিমাণে বরাদ্দ কমছে চলতি অর্থবছরের (২০২২-২৩) বার্ষিক উন্নয়ন বাজেটে (এডিপি)। চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল দুই লাখ ৪৬ হাজার কোটি টাকা। এ থেকে সংশোধিত এডিপিতে বরাদ্দ কমানো হয়েছে সাড়ে ১৮ হাজার কোটি টাকা। সবমিলিয়ে দুই লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করা হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ কমলো বিদ্যুৎ-জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খাতে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়।
এডিপি’র ১৫টি সেক্টরের আওতায় ১ হাজার ৫২৬টি অনুমোদিত প্রকল্প অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে চলতি অর্থবছরে ৩৮১টি প্রকল্প সমাপ্ত করা হবে। এনইসি কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, বর্তমানে সংশোধিত এডিপিতে ১ হাজার ৫২৬টি প্রকল্পগুলোর অনুকূলে মোট বরাদ্দের পরিমাণ ২ লাখ ২০ হাজার ৫১২ কোটি টাকা। চলতি অর্থবছর ৩৪৩টি প্রকল্প সমাপ্ত করা হচ্ছে। এই প্রকল্পগুলো সমাপ্ত করতে সংশোধিত এডিপিতে চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। কারণ, প্রকল্পগুলো সমাপ্ত করতে কোনো ধরনের অর্থনৈতিক সংকটে যেন পড়তে না হয়, সেজন্য প্রকল্প কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী টাকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।