এটা বৈষম্য নয়, আপনারা অঞ্চল দিয়ে দেখা বন্ধ করুন -উপদেষ্টা শারমিন
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, তারা (সরকার) আঞ্চলিকতায় বিশ্বাস করে না। দেশের প্রয়োজনে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস যাকে প্রয়োজন মনে করেছেন, তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ নিয়েছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শারমিন মুরশিদ এসব কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠান শেষে বেলা একটার দিকে দুই উপদেষ্টাকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, উত্তরবঙ্গে আন্দোলন হচ্ছে, রংপুর ও রাজশাহী বিভাগ থেকে অন্তর্র্বতী সরকারে কাউকে উপদেষ্টা করা হয়নি। এ প্রশ্নের জবাবে শারমিন মুরশিদ বলেন, আমরা বিভাগ দেখি না, জেলা দেখি না। আমরা শুধু দেশ দেখি। দেশের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন, এই মুহূর্তে জরুরিভাবে একত্র করা দরকার, উনি তাদের একত্র করেছেন। এটা কাউকে ছোট করে নয়, কাউকে বড় করে নয়। আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।