এখনো সময় আছে, বাংলাদেশের জনগণের জন্য নজর দিতে হবে বিশ্বকে -অস্ট্রেলিয়ান সিনেটর
নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে অস্ট্রেলিয়ার সংসদে। এমন উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের জনগণের জন্য সম্ভাব্য সর্বোত্তম ফলাফলের দিকে বিশ্বকে নজর দেওয়ার আহ্বান জানিয়েনে দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজ।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এক বক্তৃতায় সে এমন আহ্বান জানানোর কারণ ব্যাখ্যা করে বলেছে, ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেই আগামী বছরের ৭ই জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নিয়মনীতি এবং প্রক্রিয়া না থাকায় ওই নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল অংশগ্রহণ করবে না।
সিনেটর ডেভিড শুব্রিজ বলে, এর জবাবে অক্টোবরে সরকার প্যারা মিলিটারি অক্সিলিয়ারি ফোর্স মোতায়েন করেছে যাতে লোকজনকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করা যায়। এটা রাজনৈতিক বিরোধীদের জন্য অতি ভয়ংকর এক পদক্ষেপ। এর ফলে ব্যাপক বিক্ষোভও হয়েছে যেগুলো পুলিশের সহিংসতা এবং গুরুতর বর্বরতার সম্মুখীন হয়েছে।
অস্ট্রেলিয়ান গ্রিনস দলের নেতা ডেভিড শুব্রিজ বলে, হিউম্যান রাইটস ওয়াচ বিএনপির সাথে যা ঘটছে তাকে 'সহিংস স্বৈরাচারী ক্র্যাকডাউন' বলে অভিহিত করেছে। অ্যামনেস্টি এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারও (বাংলাদেশে) যা ঘটছে তা নিয়ে কথা বলেছে। বাংলাদেশে নিজেদের পরিবারের সাথে এবং কমিউনিটিতে যা ঘটছে তা নিয়ে এখানকার অস্ট্রেলিয়ান কমিউনিটিতেও গভীর উদ্বেগ রয়েছে। আমিও সেগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। এখনো সময় আছে, বাংলাদেশের জনগণের জন্য সম্ভাব্য সর্বোত্তম ফলাফলের দিকে নজর দিতে হবে বিশ্বকে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।